Saturday, April 4, 2026

পুরুলিয়ায় ৩ সভা মমতার, মেদিনীপুরে অভিষেক 

Date:

Share post:

রাজ্যে ভোট শুরু এই সপ্তাহেই। তার আগে জোরদার প্রচারে সব রাজনৈতিক দল। জখম পা নিয়ে হুইলচেয়ারেই (Wheelchair) জঙ্গলমহল সহ বিস্তীর্ণ এলাকা চষে ফেলছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, বাঁকুড়ার পরে মঙ্গলবার, তাঁর গন্তব্য পুরুলিয়া। এদিন, পুরুলিয়ার পাড়া, কাশীপুর ও রঘুনাথপুরে তিনটি সভা আছে তৃণমূলনেত্রীর।

গত লোকসভা নির্বাচনে নিরিখে এই অঞ্চলে মোটেই ভাল ফল করেনি তৃণমূল। সে কারণে এবার পুরুলিয়ায় হারানো জমি ফিরে পেতে মরিয়া শাসকদল। এই সভা ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ স্থানীয় বাসিন্দাদের যথেষ্ট উৎসাহ রয়েছে। আর এই অঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় সভা করে দলীয় প্রার্থীদের মনবল বাড়াচ্ছেন মমতা।

এদিন দুই মেদিনীপুর জুড়ে দুটি সভা ও একটি রোড শো রয়েছে তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। প্রথম জনসভা রয়েছে কেশপুর বিধানসভায়, দ্বিতীয়টি চন্দ্রকোনা বিধানসভায় এবং রোড শো রয়েছে কাঁথি বিধানসভা এলাকায়। এই কাঁথিতেই বাড়ি তৃণমূল ছেড়ে বিজেপিতে (Bjp) যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari)। থাকেন শিশির অধিকারী (Shishir Adhikari)-সহ তাঁর পরিবারের লোকেরাও। এই সভা থেকে অভিষেক কী বার্তা দেন সেটাই দেখার।

Advt

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...