Monday, April 6, 2026

ভোটারদের মাস্ক-গ্লাভস পরে বুথে ঢোকা বাধ্যতামূলক, করোনা সংক্রমণ ঠেকাতে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

Date:

Share post:

ফের বাড়ছে করোনা সংক্রমণ। আশঙ্কা করা হচ্ছে করোনার দ্বিতীয় ওয়েভের। এই পরিস্থতিতে এবার বিধানসভা নির্বাচনে করোনা সংক্রমণ রুখতে কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। করোনা সংক্রমণ ঠেকাতে ভোটারদের মাস্ক-গ্লাভস পরে বুথে ঢোকা বাধ্যতামূলক করতে কড়া নির্দেশিকা জারি করতে চলেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোভিড প্রটোকল না মানলে বুথে ঢুকতে দেওয়া হবে না। বুথে ঢুকতে গেলে পরতে হবে মাস্ক, ডান হাতে পরে থাকতে হবে গ্লাভস। প্রতিটি বুথের বাইরে রাখা থাকবে স্যানিটাইজার। ডান হাতের জন্য গ্লাভসের ব্যবস্থা করবে কমিশন। ভোটদাতার বাঁ হাত খালি থাকবে। ওই হাতেই কালি লাগানো হবে। ভোট দেওয়ার পর ওই গ্লাভস ফেলতে হবে নির্দিষ্ট একটি জায়গায়। ভোটগ্রহণ শেষে ওইসব গ্লাভস নষ্ট করে ফেলবে কমিশন। করোনা আক্রান্ত ভোটদাতাদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা করেছে কমিশন। ওইসব ভোটদাতারা পোস্টাল ব্য়ালটে ভোট দিতে পারবেন।

Advt

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...