Friday, April 3, 2026

আইএসএসএফ শুটিংয়ে জয়জয়কার ভারতের

Date:

Share post:

নয়াদিল্লিতে আইএসএসএফ শুটিংয়ে (issf world cup) জয়জয়কার ভারতের( india)। সোমবার মিক্সড টিম ইভেন্টে ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে জোড়া সোনা জিতল ভারতীয় শুটাররা। সব মিলিয়ে এ দিন ভারতের প্রাপ্তি তিনটি সোনা। যার ফলে ছ’টি সোনা, চারটি রুপো এবং চারটি ব্রোঞ্জ-সহ ভারতের মোট পদক ১৪টি।

১০ মিটার এয়ার পিস্তল বিভাগে এ দিন সোনা জিতলেন ভারতের মনু ভাকের-স‌ৌরভ চৌধুরি জুটি। সৌরভ ও মনু ০-৪ পিছিয়ে গিয়েও ইরানের গোলনাউশ সেভাতোল্লাহি-ফারোঘি জুটিকে হারান ১৬-১২ ফলে। বিশ্বকাপে এই জুটি এই নিয়ে পাঁচ বার মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন।

এ দিন ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের যশস্বিনী দেশয়াল-অভিষেক বর্মা জুটি।

আরও পড়ুন:মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত ১৩

Advt

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...