Monday, April 6, 2026

তৃণমূলে যোগদান বিজেপির দাপুটে নেতা স্বরাজ ঘোষ-সহ একঝাঁক টলি তারকার

Date:

Share post:

ভোটের (Assembly Election) মুখে গেরুয়া শিবিরে জোর ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন কিষান মোর্চার নেতা স্বরাজ ঘোষ (Swaraj Ghosh)। তিনি বিজেপির রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন। হুগলি জেলার এই দাপুটে নেতা মূলত প্রার্থী তালিকা নিয়ে বিদ্রোহ করেই দল ছাড়লেন। এবং এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত শক্ত করতে যা যা করার তাই তাই করবেন বলে জানিয়েছেন স্বরাজ ঘোষ। আগামী কিছুদিনের মধ্যেই জেলায় বড় সমাবেশ করে কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থককে তৃণমূলে যোগদান করাবেন বলে দাবি করেন সদ্য প্রাক্তন বিজেপি নেতা।

অন্যদিকে, এবার বিধানসভা ভোটে তারকার ঝলক। তৃণমূল-বিজেপি দু’পক্ষই টলিউডের (Tollywood) একঝাঁক তারকাকে ভোটে প্রার্থী করেছে। তারই মাঝে ফের তৃণমূলে যোগ দিলেন ছোট পর্দার একঝাঁক তারকা। আজ, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা-ভরসা দেখিয়ে ঘাসফুল শিবিরে যোগ দেন টেলিভিশনের তিন পরিচিত মুখ ‘সাঁঝের বাতি’ ধারাবাহিক খ্যাত অভিনেতা শেখ রিজওয়ান রাব্বানি (Sheikh Rezwan Rabbani) । ‘কে আপন কে পর’, ‘রাণু পেল লটারি’র মতো ধারাবাহিকে অভিনয় করা পায়েল দে এবং ‘জল নুপূর’, ‘এখানে আকাশ নীল ‘ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী প্রিয়া পাল। এঁদের প্রত্যেকের হাতেই দলীয় পতাকা তুলে দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...