Monday, April 6, 2026

‘অন্ধকার’ নন্দীগ্রামে ‘ফাইটার দিদি’ আসতেই ‘আলোর ছটা’! ভাইরাল ভিডিও

Date:

Share post:

বাংলা সত্যিই নিজের মেয়েকেই চায় নাকি অন্য কোনও দলকে চায় তা তো জানা যাবে দোসরা মে’র পরে। তার আগে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে পারদ। হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে। তৃণমূলের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতিপক্ষ তথা বিজেপি প্রার্থী তাঁরই একদা ‘কাছের মানুষ’ বলে পরিচিত শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রাম নিয়েই সোশ্যাল মিডিয়ায় একটি কার্টুন ভিডিওর মাধ্যমে নিজেদের প্রচার করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ‘অন্ধকার’ নন্দীগ্রামে ‘ফাইটার দিদি’ আসতেই ‘আলোর ছটা’।

আরও পড়ুন-তৃণমূলে যোগদান বিজেপির দাপুটে নেতা স্বরাজ ঘোষ-সহ একঝাঁক টলি তারকার

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভিডিওটির নাম দেওয়া হয়েছে ‘ফাইটার দিদি’। সেখানে শুভেন্দু অধিকারী সহ দুই বিজেপি নেতার বিরুদ্ধে একাই ফাইট করেছেন তৃণমূল নেত্রী। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীদের ‘যুদ্ধে’ পরাস্ত করে ব্যাগে ভরে গুজরাট পাঠিয়ে দিচ্ছেন স্পিড পোস্টের মাধ্যমে। ভিডিওতে দেখানো হয়েছে, নন্দীগ্রামে বিজেপি অন্ধকার নিয়ে আসছে। গ্যাসের দাম বৃদ্ধি, ক্রমাগত নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি তার প্রভাব পড়ছে মানুষের ওপরে। আর তখনই আলো ছড়িয়ে নন্দীগ্রামে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়।

এই কার্টুন ভিডিও প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, ‘যখন অন্যায় দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে তা সত্ত্বেও কেন্দ্র কন্ঠরোধ করার চেষ্টা করে, তখন একজনই আপনার পাশে এসে দাঁড়ান। বাংলার নিজের মেয়ে মমতা আপনার জন্যে লড়েছেন, লড়ছেন, লড়বেন।’‌

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...