Sunday, April 5, 2026

লাগাতার নিম্নমুখী দেশের শেয়ারবাজার, ৮৭১ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৯,১৮০.৩১ (⬇️ -১.৭৪%)

🔹নিফটি ১৪,৫৪৯.৪০ (⬇️ -১.৭৯%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। যদিও সুসময় দীর্ঘস্থায়ী হল না। লাগাতার পতনের পর গতকাল সামান্য ঊর্ধ্বমুখী হলেও ফের বড়োসড়ো পতন দেখল দালাল স্ট্রীট। বুধবার বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ৮৭১ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। ক্ষনিকের বৃদ্ধি হলে টানা যেভাবে শেয়ার বাজারে পতন ঘটছে তাতে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। যদিও পরিস্থিতি সামাল দিয়ে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৮৭১.১৩ পয়েন্ট বা -১.৭৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৯,১৮০.৩১। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -২৬৫.৩৫ পয়েন্ট বা -১.৭৯ শতাংশ নেমে হয়েছে ১৪,৫৪৯.৪০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:শীর্ষ আদালতে মুখ পুড়ল পরমবীরের, অন্যদিকে অ্যান্টিলিয়া মামলায় যোগ হল UAPA ধারা

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...