Friday, April 3, 2026

ম‍্যাচ জিতেই বাবাকে টুইট ক্রুনালের, দাদাকে জন্মদিনে খোলা চিঠি হার্দিকের

Date:

Share post:

মঙ্গলবার একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে ক্রুনাল পান্ডিয়ার( Krunal pandya)। সেই ম্যাচে রেকর্ড গড়া ইনিংস খেলে, দলের জয়ে অবদান রেখে প্রয়াত বাবা হিমাংশু পান্ডিয়াকে উৎসর্গ করলেন ক্রুনাল।

২৬ বলে অর্ধশতরান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে করা কোনও ক্রিকেটারের দ্রুততম পঞ্চাশ। ক্রুণাল একদিনের ক্রিকেট শুরু করলেন এই রেকর্ড গড়েই। ইনিংস শেষে ক্যামেরার সামনে কোনও মতে বুঝিয়ে দিয়েছিলেন ইনিংসটা বাবাকে উৎসর্গ করলেন।

এদিন বাবা হিমাংশু পান্ডিয়ার উদ্দেশে ক্রুনাল টুইট করে লেখেন,” বাবা, প্রতিটা বল খেলার সময় তোমার কথাই মনে পড়েছে। চোখ দিয়ে জল পড়ছিল। তোমাকে সব সময় নিজের পাশে অনুভব করেছি। আমার শক্তি হওয়ার জন্য ধন্যবাদ। সব সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি তোমায় গর্বিত করতে পেরেছি। এটা তোমার জন্য বাবা, আমরা যা করি তা তোমার জন্যই।”

 

এদিকে  বুধবার ২৪ মার্চ ক্রুণালের জন্মদিন। তার আগের দিন একদিনের ক্রিকেটে অভিষেক, ভারতের জয়ে অবদান সব মিলিয়ে আবেগ গ্রাস করেছিল দুই পান্ডিয়া ব্রার্দাসকে। এদিন ক্রুনালকে একটি বিশেষ উপহার দিলেন হার্দিক। দাদা ক্রুনালের উদ্দেশে একটি চিঠি লেখেন হার্দিক পান্ডিয়া( hardik pandya)। হার্দিক লেখেন, ‘বাবা তোমার জন্য গর্বিত। তোমার দিকে তাকিয়ে হাসছে, বাবা তোমার জন্য জন্মদিনের অগ্রিম উপহার পাঠিয়েছে। তোমার জন্য দারুণ খুশি আমি। এটা তোমার জন্য বাবা।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...