Friday, April 3, 2026

মমতা চাইলে বাংলায় তৃণমূলের প্রচারে আসতে তৈরি অরবিন্দ কেজরিওয়াল

Date:

Share post:

সময়ে অসময়ে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকেছেন সে ডাক ফেরাননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তাকে ডাকেন ‘ভাইয়া’ বলে। এবার নির্বাচন মুখর বাংলায় দিদির হাত শক্ত করতে প্রচারে যেতেও তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)।

বঙ্গ দখলের লড়াইয়ে বিধানসভা নির্বাচনে এবার বিজেপি তরফে রীতিমত ঝড় তোলা হয়েছে প্রচারে। কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি নিয়ম করে রাজ্যে এসে প্রচার করে যাচ্ছেন বিজেপি শাসিত প্রায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি মোদি-শাহ-নাড্ডাতো আছেই। তবে তৃণমূল অবশ্য নিজের শক্তিতে কাঁপিয়ে চলেছে প্রচারের ময়দান। এখানে নেই ভিন রাজ্যের কোনও হাইভোল্টেজ মুখ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান সেক্ষেত্রে বাংলায় এসে প্রচার করতে রাজি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়র মতো নেতৃত্বরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ফোন কলের অপেক্ষায় রয়েছেন দিল্লির জনপ্রিয় এই মুখ্যমন্ত্রী। বাংলায় দিদির হয়ে প্রচার করতে পুরোদমে প্রস্তুত তিনি।

আরও পড়ুন:ম‍্যাচ জিতেই বাবাকে টুইট ক্রুনালের, দাদাকে জন্মদিনে খোলা চিঠি হার্দিকের

উল্লেখ্য, তৃতীয় মোর্চার অন্যতম মুখ হিসেবে পরিচিত অরবিন্দ কেজরিওয়াল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের স্বহৃদয়পূর্ণ সম্পর্ক ইতিমধ্যেই দেখা গিয়েছে বহুবার। দুর্নীতিমুক্ত সমাজের অন্যতম মুখ এবং যুব সমাজের মন কেড়ে নেওয়া অরবিন্দ কেজরিওয়াল দেশের বহু রাজ্যে প্রার্থী দিলেও বাংলায় তাকে কখনো প্রার্থী দিতে দেখা যায়নি। এহেন বিজেপি বিরোধী নেতৃত্ব বাংলায় তৃণমূলের হয়ে প্রচার করতে পুরোদমে তৈরি।

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...