Tuesday, March 31, 2026

মমতার মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে রেশন’-এর ধাঁচে দিল্লিতে চালু হচ্ছে নয়া প্রকল্প

Date:

Share post:

রাজ্যে দুয়ারে সরকার(duare Sarkar) হলেও নির্বাচনের প্রাক্কালে দুয়ারে রেশন(Duare ration) প্রকল্প চালু করতে পারেননি তৃণমূল সরকার। যদিও তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে জানানো হয়েছে ক্ষমতায় এলে দুয়ারে রেশন প্রকল্প চালু করবে সরকার। যার ফলে রেশন দোকানের লাইনে আর ভিড় জমাতে হবে না রাজ্যবাসীকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) এই প্রকল্প এবার বাস্তবায়িত করতে চলেছে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। যার নাম রাখা হয়েছিল ‘মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা(Mukhymantri Ghar Ghar ration Yojana)’। যদিও এই প্রকল্পের নাম নিয়ে কেন্দ্রের সঙ্গে শুরুতে সমস্যা তৈরি হলেও, অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন কোনরকম নাম ছাড়াই দিল্লিতে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প।

আগামী ২৫ মার্চ সিমাপুরি এলাকায় ১০০ বাড়িতে রেশন পৌঁছে দিয়ে ‘মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা’ প্রকল্পের সূচনা করার পরিকল্পনা নিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও কেজরিওয়ালের এই পরিকল্পনায় বাধ সাধে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দপ্তর। দিল্লি সরকারকে চিঠি লিখে খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে জানানো হয়, কেন্দ্রীয় ভর্তুকিযুক্ত কোনও রেশন কোনও রাজ্যের বিশেষ প্রকল্পে বা অন্য কোনও নামে চালু করার অনুমতি দেওয়া যায় না।

আরও পড়ুন:খেজুরির ‘উপদ্রুত’ গ্রামে প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি ঢুকে গেলেন কুণাল

তবে পিছু হটবার পাত্র নন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় সরকারের আপত্তি প্রসঙ্গে তিনি জানান, ‘সম্ভবত ওনাদের মুখ্যমন্ত্রী শব্দে আপত্তি রয়েছে। তবে আমরা নিজেদের প্রচার করার জন্য এই প্রকল্প চালু করছি না। ফলস্বরূপ এই প্রকল্পের কোনো নাম রাখা হবে না। আগামী সোমবার কেবিনেট বৈঠকে হবে এবং তারপর নতুন প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। আশা করছি এবার কেন্দ্রীয় সরকারের তরফে আর কোনো রকম আপত্তি তোলা হবে না।’

Advt

Related articles

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...