Monday, June 22, 2026

ভোটের মুখে ইমাম ভাতা বন্ধের দাবি তুললেন আব্বাস সিদ্দিকি

Date:

Share post:

ভোটের (Assembly Election) মুখে ইমাম ভাতা (Imam Allowance) তুলে দেওয়ার দাবি তুললেন ফুরফুরা শরিফের পীরজাদা তথা ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (ISF) পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। রাজ্যে ক্ষমতায় আসার পর ইমাম ভাতা চালু করেছিল তৃণমূল (TMC) সরকার। যা নিয়ে বিতর্ক কম হয়নি। এবার বিধানসভা ভোটের আগে সেই বিতর্ক আরও একবার উসকে দিলেন আব্বাস সিদ্দিকি।

এরপর পুরোহিত ভাতাও চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রকাশ্যে ভাতা নিয়ে তৃণমূলকে তোপ দাগলেন আব্বাস সিদ্দিকি। তাঁর দাবি, এই ধরনের ভাতা বন্ধ করে কর্মসংস্থান করা হোক।

আরও পড়ুন-‘এই মাটির সন্তানকেই বাংলার মুখ্যমন্ত্রী করবে বিজেপি’, বহিরাগত ইস্যুতে জবাব মোদির

হুগলির হরিপালে কেন্দ্রে সংযুক্তা মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী শিমুল সোরেনের হয়ে প্রচারে আব্বাস সিদ্দিকি বলেন, ‘‘‌ইমাম ভাতা চাই না। চাই সকলের জন্য কাজ, শিক্ষা, বাসস্থান আর চিকিৎসা।”

এরপর তৃণমূল-বিজেপিকে একহাত নিয়ে পীরজাদা বলেন, “তৃণমূলের প্রার্থীরা জেতার পর বিজেপিতে যাবেন না! ইডি, সিবিআই পাঠালেই হুড়মুড়িয়ে চলে যাবেনল সব। তাই তৃণমূল, বিজেপিকে ভোট না দিয়ে ভূমিপুত্র শিমুল সোরেন জেতান।”

Advt

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...