Saturday, April 4, 2026

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত “নিষ্ক্রিয়” থাকতে হবে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে

Date:

Share post:

প্রথম পর্যায়ের ভোটের আগে নয়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার দায়িত্ব থেকে “নিষ্ক্রিয়” করে দেওয়া হল সুরজিৎ কর পুরকায়স্থকে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের নিরাপত্তার উপদেষ্টার দায়িত্ব তিনি পালন করতে পারবেন না। নির্দেশিকায় জানান হয়েছে , নির্বাচনপ্রক্রিয়া চলাকালীন তাঁকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল।
রাজ্যের মুখ্যসচিব এক বিজ্ঞপ্তিতে বুধবার জানিয়েছেন, সুরজিৎ পুরকায়স্থকে সরানো হয়নি, তিনি পদে থাকবেন৷ তাঁর উপর যে ধরনের দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করা হয়েছিলো, তা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রয়োগ বা ব্যবহার করতে পারবেন না৷ অর্থাৎ, তাকে “নিষ্ক্রিয়” করা হয়েছে৷
প্রসঙ্গত,  দিন কয়েক আগে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়স্থকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চিটফান্ড কাণ্ডে তথ্য জোগাড় করার জন্যই তাকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। আর এবার তাকে কমিশন নিজের পদ থেকে  নিষ্ক্রিয়   করা হল।
এর আগে রাজ্যের ডিজি এবং এডিজি আইনশৃঙ্খলাকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল ।কমিশনের এই পদক্ষেপে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...