Monday, June 8, 2026

সি ভোটারের চূড়ান্ত জনমত সমীক্ষাতেও এগিয়ে তৃণমূল

Date:

Share post:

মাঝে শুধু দুটো দিন। তারপরেই বাংলায় শুরু বিধানসভা নির্বাচন। তার আগে বুধবার সন্ধেয় সামনে এলো সি ভোটারের (C Voter) চূড়ান্ত জনমত সমীক্ষা। একই সঙ্গে চূড়ান্ত জনমত সমীক্ষা প্রকাশ করেছে সিএনএক্স-ও (Cnx)। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, শেষ হাসি হাসবে তৃণমূল। অর্থাৎ তাদের চূড়ান্ত সমীক্ষা অনুযায়ী, ক্ষমতায় থাকছে তৃণমূলই (Tmc)। আর সিএনএক্স-এর সমীক্ষা অনুযায়ী, তৃণমূল-বিজেপির (Bjp) লড়াই হাড্ডাহাড্ডি।

সি ভোটার-এর চূড়ান্ত দফা জনমত সমীক্ষা

তৃণমূল-  152-168
বিজেপি- 104-120
বাম+কংগ্রেস+ISF- 18-26
অন্যান্য- 0-2

সিএনএক্স-এর চূড়ান্ত দফা জনমত সমীক্ষা

তৃণমূল-  136-146
বিজেপি-  130-140
বাম+কংগ্রেস+ISF-  14-18
অন্যান্য- 1-3

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বিধানসভা ভোটে শতাংশের হার

তৃণমূল-  42%
বিজেপি-  37%
বাম+কংগ্রেস+ISF- 13%
অন্যান্য- 8%

সিএনএক্স-এর জনমত সমীক্ষা অনুযায়ী শতাংশের হার,

তৃণমূল- 40%
বিজেপি- 38%
বাম+কংগ্রেস+ISF- 16%
অন্যান্য- 6%

এখানে অনেকে প্রশ্ন তুলেছেন, যেখানে শতাংশ ভিত্তিতে সিএনএক্স-এর সমীক্ষা অনুযায়ী, রাজ্যের শাসকদল এগিয়ে রয়েছে সেখানে আসনের ভিত্তিতে বিজেপিকে সমান সমান জায়গায় নিয়ে যাওয়াটা কতটা বিজ্ঞানসম্মত? তবে এই উদাহরণ অতীতে আছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? এই প্রশ্ন নিয়ে ভোটারদের কাছে গিয়েছিলেন জনমত সমীক্ষকরা। সেখানেও অনেকটাই এগিয়ে রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এক্ষেত্রে তাঁর থেকে দূরে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

মমতা বন্দ্যোপাধ্যায় – 55%
দিলীপ ঘোষ – 32%
মুকুল রায় – 7%
অধীর চৌধুরী – 1%
সুজন চক্রবর্তী – 1%
অন্য কেউ – 4%

আরও পড়ুন- নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত “নিষ্ক্রিয়” থাকতে হবে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে

 

বিভিন্ন সংস্থার করা এখনও পর্যন্ত যত জনমত সমীক্ষা প্রকাশ পেয়েছে, তার প্রায় সবগুলিতেই এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল। এই সমীক্ষা তাদের মনে যথেষ্ট আশা জাগাচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, জনমত সমীক্ষা অনেক সময় নাও মিলতে পারে। তাই চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতেই হচ্ছে দোসরা মে পর্যন্ত।

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...