Thursday, June 25, 2026

বিজেপির মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য দিনহাটায়

Date:

Share post:

বিজেপির (Bjp) শহর মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দিনহাটায় (Dinhata)। বুধবার সকালে দিনহাটা শহরের ডাকবাংলো পাড়ায় পশু হাসপাতালের বারান্দায় মণ্ডল সভাপতি অমিত সরকারের (Amit Sarkar) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, তাঁকে খুন করার পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তির তৃণমূলের (Tmc) বিরুদ্ধে।

আরও পড়ুন-পার্থ-অরূপের হয়ে প্রচারে নাকতলা উদয়ন সঙ্ঘ! কমিশনে নালিশ সিপিএমের

বিজেপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। অমিত সরকার দিনহাটা বিধানসভায় দলের প্রার্থী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) হয়ে প্রচারের প্রথম সারিতে ছিলেন। মঙ্গলবার রাতেও বিজেপির বৈঠক সেরে বাড়ি ফেরার কথা। তবে পরিবারের অভিযোগ, অমিত রাতে বাড়ি ফেরেননি। তাঁর স্ত্রী বিজেপি কর্মীদের কাছে খোজ শুরু করেন৷ সকালে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পাওয়া যায়৷ দিনহাটার বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত বলেন, দেহের পা মেঝেতে লেগে ছিল। অমিতকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর৷

তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় (partha Pratim Ray) বলেন, বিজেপি খুনের রাজনীতি শুরু করেছে। ঘটনার তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ।

Advt

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...