Saturday, April 4, 2026

স্ত্রীর জন্মদিনে মার্সিডিজ উপহার দিলেন অনিল কাপুর

Date:

Share post:

“যখন আমি অনিল কাপুর(Anil Kapoor) হইনি তখন থেকেই সুনীতা (suneeta kapoor) আমার সুখ দুঃখের সাথী। তাই আজ তার জন্মদিনে সেরা কোনও উপহার দিতেই হবে।” বৃহস্পতিবার সকালেই স্ত্রীর জন্মদিনে মিষ্টি এই পোস্টটি করেছিলেন অনিল। আর তার পরেই জানা গেল সেই সেরা উপহার টি কী। ৫৬ এ পা দিলেন অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুর। সুনীতার বার্থ ডে গিফট হিসেবে অনিলের পছন্দ মার্সেডিজ বেঞ্জ জিএলএস। এই গাড়ির বাজারমূল্য প্রায় এক কোটি টাকার উপর। রঙ কালো।

যদিও স্ত্রীকে বার্থডে গিফট দেওয়া নতুন নয়। প্রতিবছরই অনিল মনে রেখে এই কাজটি করে থাকেন। তাই ৫৬ টেও বজায় রাখলেন স্ত্রীকে উপহার দেওয়ার ট্রেন্ড। সাফল্য ছোঁয়ার আগে থেকেই কীভাবে অনিলের পাশে প্রতিমুহূর্তে ছিলেন সুনীতা সে কথা অকপটে স্বীকার করেছিলেন অভিনেতা। ট্রেনের থার্ড ক্লাস থেকে, লোকাল বাস, ফ্লাইটের ইকোনামি ক্লাস থেকে ফার্স্ট ক্লাস— এই গোটা জার্নির সাক্ষী যে সুনিতা সে কথাই ইনস্টাগ্রামে জানিয়ে অনিল লেখেন, “সবটাই করেছি মুখে হাসি আর বুকে ভালবাসা নিয়ে। আমার হাসির পিছনের কারণ তুমি। তোমাকে ভালবাসার মাত্র কয়েকটি কারণ উল্লেখ করলাম।”

Advt

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...