Wednesday, June 24, 2026

‘বাংলায় BJP-র সরকার গড়লে আদিবাসীদের বাস-ট্রেনের ভাড়া মকুব করা হবে’, প্রতিশ্রুতি শাহর

Date:

Share post:

রাজ্যে প্রথম দফার নির্বাচনের আগে প্রচারের শেষ দিনে কি ঝড় তুলতে পারল গেরুয়া শিবির? বৃহস্পতিবার পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, নদীয়া, ঝাড়গ্রামে জনসভা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি প্রথম সভাটি করেন পুরুলিয়ার বাঘমুণ্ডিতে। সেখান থেকে তৃণমূল সরকারকে সরানোর ডাক দিয়েছেন শাহ।

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রগড়া এলাকায় BJP প্রার্থী সঞ্জিত মাহাতোর সমর্থনে এদিন নির্বাচনী সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে তিনি বলেন, ‘রোজগার চাইলে বাংলায় BJP-কে ক্ষমতায় আনুন।’

পাশাপাশি ‘খেলা হবে’ স্লোগানকেও কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, ‘বাংলার ঘরে ঘরে ছোট ছেলেরা ফুটবল খেলে। তাই খেলা হবে স্লোগানকে কেউ ভয় পায় না।’ এছাড়াও তিনি বলেন, ‘বাংলায় ক্ষমতায় এলে রাগড়া থেকে রামেশ্বর যাওয়ার রাস্তায় সুবর্ণরেখা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হবে। পানীয় জলের যে সঙ্কট রয়েছে তা সমাধান করা হবে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘বাংলায় BJP-র সরকার গড়লে আদিবাসীদের বাস ও ট্রেনের ভাড়া মকুব করা হবে। শিক্ষা ক্ষেত্রেও অর্থের প্রয়োজন পড়বে না। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর ১০ হাজার টাকা দেওয়া হবে।’

আরও পড়ুন-ডায়মন্ড হারবারে রোড শো-এ জনজোয়ার, নাম না করে দীপককে ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ অভিষেকের

পাশাপাশি ‘খেলা হবে’ স্লোগানকেও কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, ‘বাংলার ঘরে ঘরে ছোট ছেলেরা ফুটবল খেলে। তাই খেলা হবে স্লোগানকে কেউ ভয় পায় না।’

পুরুলিয়ার বাঘমুণ্ডি জনসভা থেকে অমিত শাহ বলে, “আদিবাসীদের উন্নয়নের জন্য বোর্ড তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জঙ্গলমহলের মানুষকে যাতে চিকিত্সার জন্য বাইরে যেতে না হয়, তার জন্য জঙ্গলমহলে এমস তৈরি হবে। পুরো জঙ্গলমহলকে ট্রেন লাইন দিয়ে জুড়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। ২ বছরের মধ্যে শেষ হবে। বাংলায় বিজেপি সরকার এলেই প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা করে দেব। জঙ্গলমহলের মানুষের উন্নয়নের জন্য আমরা ‘জঙ্গলমহল উন্নয়ন বোর্ড’ তৈরি করার কথা ঘোষণা করেছি।”

শাহ আরও বলেন, “দিদি কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পের ৫ লক্ষ টাকা বাংলার মানুষকে দিতে দেন না। বিজেপি সরকার ক্ষমতায় এলে সবাই এই সুবিধা পাবেন।”

Advt

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...