Saturday, June 27, 2026

প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল

Date:

Share post:

হেভিওয়েট ভবানীপুর (Bhawanipur constituency) বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ(rudronil ghosh)। বৃহস্পতিবারভ ভবানীপুরের বকুলবাগানে প্রচারে গিয়েছিলেন রুদ্রনীল।  এদিন রুদ্রর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। প্রচারে গিয়েই প্রবল  বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি প্রার্থীকে। যদিও রুদ্রনীলের দাবি, তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়নি। সাধারণ মানুষ নিজেদের অভাব অভিযোগের কথা তার কাছে জানাতে এসেছিলেন। আমপানে টাকা না পেয়ে তাঁর কাছে এসে সেই ক্ষোভের কথা জানিয়েছেন বকুলবাগানবাসী।

উত্তেজিত এলাকাবাসী অভিযোগ করেন, আমপানের সময় তাঁদের দেখা যায়নি কিন্তু তাঁরা এখন ভোট চাইতে এসেছেন। পাশাপাশি রুদ্রনীলের উদ্দেশে গালিগালাজ করতেও শোনা যায় এলাকাবাসীকে। ধস্তাধস্তির মুখেও পড়তে হয় অভিনেতা-রাজনীতিককে। যদিও এই সমস্ত অভিযোগ মানতে নারাজ রুদ্রনীল।

রুদ্রনীলের  বিপরীতে তৃনমূলের প্রার্থী  শোভনদেব চট্টোপাধ্যায়। এদিনের বিক্ষোভের ঘটনা নিয়ে শোভনদেব বলেন, এই ঘটনা শুধু ভবানীপুরের নয় গোটা বাংলার। তিনি বলেন, “করোনার সময় বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে এসেছে তৃণমূলের লোকেরা। যখন আমপানের মতো ভয়ঙ্কর ঝড় হল তখন পশ্চিমবঙ্গ সরকারের সমগ্র দফতর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং আমরা কর্মীরা চাল-ডাল-গম-তেল-নুন নিয়ে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি। তখন কোথায় ছিল বিজেপি? আর কোথায় ছিল এইসব নেতারা? তাদের নিয়ে মানুষের অভিযোগ থাকাই তো স্বাভাবিক।

Advt

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...