Saturday, March 14, 2026

বিরোধীদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও রাজ্যসভায় পাস দিল্লি বিল, ক্ষুব্ধ কেজরিওয়াল

Date:

Share post:

লোকসভায়(Loksabha) পাস হয়েছিল আগেই, অবশেষে রাজ্যসভায় পাস হয়ে গেল বহুচর্চিত দিল্লি বিল(Delhi bill)। আর এই বিলকে কেন্দ্র করে বিরোধীদের বিক্ষোভে রীতিমতো উত্তাল হয়ে উঠল রাজ্যসভা(rajya sabha)।

কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে একাধিক ক্ষেত্রে শাসন ক্ষমতার রাশ থাকে কেন্দ্রীয় সরকারের হাতে। যেটুকু নির্বাচিত সরকারের হাতে থাকে সেখানেই এবার ঢুকতে চায় কেন্দ্রীয় সরকার। দিল্লির নির্বাচিত সরকার নাকি লেফ্টন্যান্ট গভর্নর, কে বেশি ক্ষমতা ধরে রাখবেন দিল্লির বুকে? এই প্রশ্নেই ‘গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি’ (সংস্কার) সংক্রান্ত অ্যাক্ট সংসদে পেশ হয়। এই বিলকে কেন্দ্র করে শুরু থেকেই বিরোধিতা জানিয়ে এসেছিল দেশের বিরোধী দলগুলি। বিলটির তীব্র বিরোধিতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিল পেশের আগে অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) জন্য নিজের সমর্থন বার্তাও পাঠিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:ভোটের মুখে সামান্য কমলো পেট্রোল-ডিজেলের দাম!কলকাতায় কত জানেন?

তবে লোকসভার পর এদিন রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ হয়ে যায় এই বিল। তবে বিলটি পাস হয়ে গেলেও কংগ্রেস এবং আরজেডি এই বিলের তীব্র বিরোধিতা করে। রাজ্যসভায় বিলটির প্রতিবাদে মুখর হয়ে ওঠে তৃণমূলও। ওয়েলে নেমে প্রতিবাদ জানান কংগ্রেসের সাংসদরা। যাঁদের নেতৃত্বে ছিলেন মল্লিকার্জুন খাড়গে। মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, ‘এই ঘটনা ভারতীয় গণতন্ত্রের দুঃখের দিন। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব, যাতে মানুষের হাতে মানুষের ক্ষমতা থাকে। বাধা যেমনই হোক। আমরা তা পেরিয়ে ভালো কাজ করব। আমরা থামব না, আমরা গতি কমাবো না। পাশাপাশি আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, বিজেপি দিল্লির ভোটে পর পর ২ বার হেরেছে, এর ফলে তারা এই বিলের হাত ধরে দিল্লি শাসন করতে চাইছে।

Advt

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...