Friday, April 3, 2026

Gangubai Kathiawadi: সঞ্জয় লীলা বনশালী ও আলিয়া ভাটকে তলব করল মুম্বই আদালত

Date:

Share post:

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) সিনেমা মুক্তির আগে ফের বিতর্ক। সঞ্জয় লীলা বনশালী এবং আলিয়া ভাটকে তলব করল মুম্বই আদালত। ২১ মে’র আগে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।

মুম্বইয়ের দায়রা আদালতে ‘গাঙ্গুবাই’-এর ছেলে বাবুজি শাহ অভিযোগ করেছেন, ছবিতে তাঁর মা ও পরিবারকে নেতিবাচক ভঙ্গিতে তুলে ধরা হচ্ছে। এই আবেদনের ভিত্তিতেই আলিয়া ও বনশালীকে তলব করেছে আদালত। জানা গিয়েছে, হুসেন জাইদির বিখ্যাত উপন্যাস ‘মাফিয়া কুইন অফ মুম্বই’ অবলম্বনে তৈরি হয়েছে Gangubai Kathiawadi। তাই বইয়ের লেখক হুসেন জাইদিকেও আদালত তলব করেছে বলে সূত্রের খবর। ২১ মে-র আগে সঞ্জয় লীলা বনশালী, আলিয়া ভাট ও হুসেন জাইদিকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ‘গাঙ্গুবাই’-এর ছেলে বাবুজি Gangubai Kathiawadi মুক্তি ও ট্রেলার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেছিলেন। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

আরও পড়ুন-নির্বাচনের আগে ফের আইএএস, আইপিএস পদে রদবদল কমিশনের

ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এই ছবির মুক্তির দিন। আগামী ৩০ জুলাই মুক্তি পেতে চলেছে আলিয়া ভাট অভিনীত সঞ্জয় লীলা বনশালী-র সিনেমা Gangubai Kathiawadi। এর আগেও Gangubai Kathiawadi নাম নিয়ে আপত্তি জানিয়েছিলেন মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক আমিন প্যাটেল। তাঁর আপত্তি ছিল ‘কাঠিওয়াড়ি’ শব্দে। সিনেমার নাম বদলের দাবিও জানিয়েছিলেন। মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়কের অভিযোগ ছিল, কামাথিপুরা এলাকাটি এখন অনেকটাই বদলে গিয়েছে। ওই এলাকা এখন আর ৫-এর দশকের মতো নেই। ওখানকার মহিলারা বর্তমানে ভিন্ন পেশা বেছে নেন। তাই সিনেমায় কামাথিপুরা নাম ব্যবহার করে এলাকাকে ছোট করা হয়েছে। বিষয়টি নিয়ে মহারাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চেয়েছিলেন কংগ্রেস বিধায়ক।

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...