Friday, April 3, 2026

নিরাপত্তারক্ষীকে দিয়ে চাকরের কাজ করানোর অভিযোগ BJP বিধায়কের স্বামীর বিরুদ্ধে

Date:

Share post:

জীবনহানির আশঙ্কা থাকার কারণে সরকারের তরফে নিরাপত্তা দেওয়া হয়েছিল এক মহিলা বিজেপি বিধায়ককে(MLA)। প্রাণ রক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীকে দিয়ে বিনে পয়সার চাকরের মতো ব্যবহার করার অভিযোগ উঠল ওই বিজেপি বিধায়ক ও তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের(Uttar Pradesh) রামপুর জেলার। অভিযুক্ত ওই বিজেপি বিধায়কের নাম রাজবালা দেবী(Rajbala devi)। উত্তরপ্রদেশের শাহবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজবালা দেবী ও তার স্বামীর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী।

রাজমালা দেবীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী মহেশ কুমার সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, তাদের নিয়োগ করা হয়েছিল বিধায়কের স্ত্রীর নিরাপত্তার জন্য। কিন্তু ওই বিধায়কের স্বামী নিজের সুরক্ষার জন্য তাঁদেরকে ব্যবহার করেন। পাশাপাশি চাপ সৃষ্টি করে বাড়ির নানান ধরনের কাজকর্ম করানো হয় তাদেরকে দিয়ে। দিনের পর দিন ধরে চলছে এই ঘটনা। ওই পুলিশকর্মীর অভিযোগ রাজবালা দেবীর সঙ্গে তাদেরকে যেতে দেওয়া হয় না। অথচ ওনার স্বামী যখন বাইরে যান তখন রীতিমত চাপ সৃষ্টি করে জোরপূর্বক নিয়ে যাওয়া হয় তাঁকেও। বাড়ির গেট খোলা থেকে শুরু করে নানান ধরনের কাজ করানো হয় তাঁকে দিয়ে।

আরও পড়ুন:‘আমি ক্ষমা চাইছি’, কোভিড হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী

শুধু তাই নয় নিরাপত্তারক্ষীর আরও অভিযোগ, কোনরকম থাকার ব্যবস্থা করা হয়নি তার জন্য। বাড়ির শৌচাগার ব্যবহার করতে দেওয়া হয় না নিরাপত্তারক্ষীকে। এমনকি ওই বিধায়কের স্বামীর ব্যক্তিগত কাজ না করে দেওয়ার জন্য পুলিশকর্মীর বাইক ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। এবং সেই ঘটনার ভিডিও সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ প্রশাসন। যদিও পুলিশ আধিকারিকদের তরফে এ প্রসঙ্গে কোনো বিবৃতি দেওয়া হয়নি সংবাদমাধ্যমের সামনে। তবে ওই পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...