Sunday, March 29, 2026

দিলীপের প্রচারে ঝড় তুললেন মিমি

Date:

Share post:

প্রার্থী মনোনীত হওয়ার পর থেকেই ঝড় তুলছেন পুড়শুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দিলীপ যাদব ।সকাল-বিকাল,সন্ধ্যে সবসময়ই প্রচারের ময়দানে দেখা যাচ্ছে তাকে।প্রচারে পুড়শুড়ার এলাকা তিনি নিজে জনসংযোগ করছেন।শুক্রবার তার প্রচারে হাজির হলেন অভিনেতা, সাংসদ মিমি চক্রবর্তী।হাজার হাজার কর্মী সমর্থক ও গ্রামবাসীদের উপস্থিতিতে তিনি হেলিপ্যাডে যখন অবতরণ করেন তখন বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা যায়।

প্রচারের জন্য তৃণমূলের প্রার্থী দিলীপ যাদবের সঙ্গে এক গাড়িতে উঠলেও, পরে পায়ে চোট লাগার কারণে তিনি অন্য গাড়িতে উঠে ভোট প্রচার শুরু করেন। তৃণমূল কর্মী সমর্থকরা দলীয় শ্লোগান তুলে দিলীপ যাদবের সমর্থনে মেতে ওঠেন।

Advt

Related articles

তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

বিজেপির (BJP) জোটের প্রস্তাব, রাজনৈতিক চাপ এমনকি তদন্ত সংস্থার তলব। সবকিছুকে উপেক্ষা করেই একক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির

অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary voter list) নাম উঠল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন বিচারপতি সহিদুল্লা...

চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

রাজ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার।...

ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

ভোটের আগে রাজ্যে ঢালাও রদবদল জারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইপিএস-এইএএস থেকে জেলাস্তরের আধিকারিকের পর এবার বিডিও (BDO)...