নির্বাচন কমিশন ও বিজেপির চক্রান্তে বাংলার লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্না দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবারের পর শনিবার রাতেও ধর্না মঞ্চে রইলেন তৃণমূল সুপ্রিমো। রবিবাসরীয় সকাল সাড়ে দশটায় এদিনের কর্মসূচি শুরু হবে।মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই আজ আন্তর্জাতিক নারী দিবস (international Women's Day)উপলক্ষে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী-কর্মী- সমর্থকেরা মিছিল করবেন। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কালো পোশাকে মিছিলের কথা বলেছিলেন মমতা। শনিবার রাতে নিজের বক্তব্য শেষ করার সময় নেত্রী বলেন, পুরুষ-নারী নির্বিশেষে সকলেই প্রতিবাদে অংশগ্রহণ করবেন। কারণ ভাই-বোন সকলের মিলিত উপস্থিতিতে যেকোনও উদ্যোগ বা অনুষ্ঠান সফল হয়। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের (TMC) নেতৃত্ব থেকে প্রতিনিধিরা দফায় দফায় গত দুদিনে মঞ্চে বক্তব্য রেখেছেন। আজ কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।
ধর্মতলায় ধর্নার তৃতীয় দিন: নারীদিবসে আজ মহিলা-পুরুষ নির্বিশেষে মিছিলে যোগদানের আহ্বান মমতার
Sponsored

-
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
‘হাসিমুখেই থাকতেন, ভিতরে কী কষ্ট ছিল জানি না’, আশিসের মৃত্যু নিয়ে মুখ খুললেন ভাই প্রশান্ত
6h ago

পুত্রসহ নদীয়ার কংগ্রেস নেতা খুনে গ্রেফতার ৩, রাজ্যজুড়ে কালা দিবসের ডাক শুভঙ্করের
11h ago

শেষ শ্রাবণে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
12h ago

রাজনীতি চাই না, শান্তি চাই: ফেসবুক পেজই Delete দুর্গোৎসব কমিটির!
12h ago

“সততার সঙ্গে মানুষের সেবা করেছেন”, আশিসের মর্মান্তিক মৃত্যুর অপপ্রচার নিয়ে সরব অভিষেক
13h ago







