স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর Basic Savings Bank Deposit বা BSBD অ্যাকাউন্টের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে মাসে চারটি বিনামূল্যের উইথড্রয়ালের হিসাবের মধ্যে নির্দিষ্ট ডিজিটাল লেনদেনকেও যোগ করা হবে। এবার থেকে চার বা তার বেশি হলে দিতে হবে জিএসটি-সহ অতিরিক্ত চার্জ।

আরও পড়ুন: ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন! মুখোমুখি মির্জা ফখরুল ও  ওলি আহমেদ

SBI-এর প্রকাশিত পরিষেবা-সংক্রান্ত তথ্য অনুযায়ী, BSBD অ্যাকাউন্টে মাসে সর্বোচ্চ চারটি নগদ উইথড্রয়াল বিনামূল্যে করা যায়। এই সীমার মধ্যে নিজস্ব ও অন্য ব্যাঙ্কের ATM, শাখা থেকে নগদ তোলা-সহ বিভিন্ন উইথড্রয়াল চ্যানেল অন্তর্ভুক্ত রয়েছে। চারটি বিনামূল্যের লেনদেনের সীমা পেরিয়ে গেলে অতিরিক্ত উইথড্রয়ালের জন্য প্রতি লেনদেনে ১৫ টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য GST নেওয়া হবে। আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম লাগু হবে বলে SBI-সূত্রে খবর।