কলকাতা ৩২°সে
ব্রেকিং
ডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা ‘অস্থায়ী সিদ্ধান্ত’: রায়ে জানাল কলকাতা হাই কোর্ট, মামলা গেল সিঙ্গল বেঞ্চেকলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা ‘অস্থায়ী সিদ্ধান্ত’: রায়ে জানাল কলকাতা হাই কোর্ট, মামলা গেল সিঙ্গল বেঞ্চেকলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য
আন্তর্জাতিক

৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন! মুখোমুখি মির্জা ফখরুল ও  ওলি আহমেদ

৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন! মুখোমুখি মির্জা ফখরুল ও  ওলি আহমেদ

বাংলাদেশে শুরু হচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির (BNP) প্রার্থী তথা প্রাক্তন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল তথা মুক্তিযোদ্ধা ওলি আহমেদ। আগে বাংলাদেশে রাষ্ট্রপতি সরাসরি নাগরিকদের ভোটে নির্বাচিত হতেন। কিন্তু ১৯৯১ সালে দেশে সংসদীয় ব্যবস্থা ফেরার পর শেষ বার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। তবে ৩৫ বছর ধরে রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

Sponsored

Sranchi In Article

আরও পড়ুন: ভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫

২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গত মাসে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তিনি আওয়ামি লীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তাঁর পদত্যাগের পরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। 

আরও পড়ুন: খড়দহে কল্যাণী এক্সপ্রেসের ধারে প্রকাশ্যে পুকুর ভরাট, প্রশাসন জানে না মদত দিচ্ছে!

নির্বাচনে বিএনপির (BNP) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হওয়ার পর তিনি বিএনপির মহাসচিবের পদ এবং সরকারের মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান। বুধবার বিএনপির সংসদীয় দলের বৈঠকে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মির্জা ফখরুল লেখেন, "বিদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)।"  অন্যদিকে, মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ওলি আহমেদ জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। 

জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয়ের সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক ব্যবস্থায় সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। বাংলাদেশ নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টো পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচিত ও সংরক্ষিত নারী আসন মিলিয়ে জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্য ভোট দেওয়ার কথা রয়েছে। ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতেই ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফল ঘোষণার পর শুক্রবার বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম নির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা আছে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

আন্তর্জাতিক

কেনিয়ায় কপ্টার দুর্ঘটনা, মৃত ইকুয়েডরের গোয়েন্দা প্রধান-সহ ৭!

২০/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

পর্তুগালে বোরখা-নাকাব নিষেধ, এবার বিশ্বজুড়ে নিষিদ্ধের দাবি তসলিমার

১৯/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

ভারত-আমেরিকার বন্ধুত্বের বার্তা, নিউ জার্সিতে জাতীয় পতাকা দিয়ে গিনেস রেকর্ড ভারতীয়দের

১৯/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

আফ্রিকার সোনার খনিতে ধস, মৃত ৩০

১৯/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

ইমরান কি জীবিত? প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

১৮/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

ফিলিপিন্সে বেসরকারি স্কুলে গুলি, মৃত ২ ছাত্র

১৮/৮/২০২৬1 মিনিট পড়া

More from আন্তর্জাতিক

View All →