বিজেপি সরকারের সোওয়া তিন মাসে অভিযোগের ঘরে জমা পড়েছে তোলাবাজি, হুমকি, মারধর, ডিমছোঁড়া, পুলিশকে দলদাস বানানোর ঘটনা। এবার সরাসরি পুকুর বোজানোর ঘটনা। এবং প্রকাশ্যে। হেলদোল নেই প্রশাসনের। ভরাট হয়ে যাচ্ছে রাস্তার ধারে বিরাট জলাশয়।
কল্যাণী এক্সপ্রেসওয়ের গায়ে ঘটনাটি ঘটছে। রহড়ায় ডিএভি স্কুলের ঢিল ছোঁড়া দূরত্বে বিরাট জলাশয়। কচুরিপানা ভর্তি। সেখানেই সার্ভিস রোড তৈরি হচ্ছে। আর সার্ভিস রোড তৈরির অজুহাতে বুজে যাচ্ছে পুকুর। দিনে কম, রাতে দাঁড়িয়ে থাকছে সারি সারি ট্রাক। মাটি আসছে, আর জলে পড়ছে। চোখের সামনে ঘটছে, কিন্তু পুলিশ কোথায়?
আরও পড়ুন: ভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫
প্রশ্ন হচ্ছে, কার এতো ক্ষমতা পুকুর বুঁজিয়ে দিচ্ছে দিনের আলোতেই! কোন সেই ক্ষমতাশালী হাত, যারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জলা জমি ভরাট করে দিচ্ছে? এলাকার বিধায়ক কোথায়? কোথায় পুরমন্ত্রী? কোথায় পুলিশ? কোথায় ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। যে পুরমন্ত্রী রাস্তায় স্কুটার দাঁড়ালে পুলিশকে কাঁটা লাগানোর নির্দেশ দেন, তাঁর র্যাডারে ধরা পড়ছে না এ দৃশ্য? নাকি দলের নেতাদের ভাগ বাঁটোয়ারা আছে, তাই মুখে কুলুপ? মুখ্যমন্ত্রী জানলে অবশ্য এক ঘন্টা লাগবে অতি সাহসী কোনও প্রোমোটারকে সবক শেখাতে। এলাকার মানুষও বিষয়টি তাঁর নজরে আনতে চাইছেন।
















