রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে বিভিন্ন দুর্গাপুজো নানা কারণে পুজো বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। তৃণমূল আমলে চালু হওয়া পুজোর অনুদান বিজেপি আমলেও মিলবে কি না, তা নিয়েও অনিশ্চিয়তায় পুজো কমিটিগুলি। এই পরিস্থিতিতে বঙ্গে দুর্গোৎসবের পালে হাওয়া লাগাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, দুর্গাপুজোর (Durga Puja) মহাষ্টমীতেই কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী। যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে ভবানীপুরে। যাওয়ার সম্ভাবনা উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square) তথা লেবুতলা পার্কের। 

তৃণমূল আমলেই কলকাতার দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি’-র তকমা দিয়েছে ইউনেসকো (UNESCO)। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম দুর্গাপুজোয় (Durga Puja) কলকাতায় পা রাখতে চলেছেন দেশের তাবড় হেভিওয়েট নেতা। মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী। যাবেন শুভেন্দুর ভবানীপুর কেন্দ্রে। যেতে পারেন লেবুতলা পার্কেও। 

দুর্গাপুজোর ‘মক্কা’ কলকাতায় প্রধানমন্ত্রীর আসা নিয়ে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে। এবারের দুর্গাপুজোকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।