অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর! এবার থেকে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 'অন্নপূর্ণা দিবস' হিসেবে পালন করার বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। সেই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অন্নপূর্ণা প্রকল্পের প্রাপকদের জড়ো হইতে বলেছেন। পাশাপাশি, কলকাতায় মুখ্যমন্ত্রী ১ লক্ষ অন্নপূর্ণা প্রাপককে নিয়ে একটি বড় সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন। অগাস্টেই প্রায় ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। আরও যোগ্য মহিলারা এই ভাতার টাকা পাবেন। দরকারে আরও অর্থ এই প্রকল্পের কাজে লাগানো হবে বলেও জানিয়েছেন শুভেন্দু।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় টাকা না পাওয়ার অভিযোগে মালদহে আত্মঘাতী মহিলা

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি অনুদান বা প্রকল্পের টাকা পেতে যদি কোনো উপভোক্তার কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তবে তারা সরাসরি নির্ধারিত পোর্টালে গিয়ে পুনরায় আবেদন করতে পারেন। এছাড়া আবেদন প্রক্রিয়ায় সহায়তার জন্য স্থানীয় দলীয় প্রতিনিধি বা মণ্ডল স্তরের কর্মীরাও সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য করবেন বলে জানানো হয়েছে।