মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Kolkata Fire) ঘটনায় লিজ হোল্ডার আবু জাফর গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। বুধবার গভীর রাতে তাঁকে এল্টালি মেন মার্কেট থেকে আটক করা হয়। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ (Police)।

যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে তাঁদের মধ্যে রয়েছে যাপোন  হোটেলের ম্যানেজার এবং এক কর্মী। মির্জা গালিব স্ট্রিটের যে হোটেলে আগুন লেগেছিল, তার কাছেই রয়েছে এই হোটেলটি। তবে এখনও পর্যন্ত হোটেলের মালিক বীরেশ্বর নিখোঁজ। 

আরও পড়ুন: SFI - ABVP সংঘর্ষে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগ

মঙ্গলবার রাত ২টো নাগাদ ১৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের বিল্ডিংয়ের তিনতলায় ভয়াবহ আগুন (Kolkata Fire) লাগে। প্রাথমিকভাবে এসি বা রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুন লাগার সম্ভাবনা হতে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের। ছ'তলা বাড়ির তিন তলাতে ছিল হোটেল ‘শিখা ইন’। সেখানেই লাগে আগুন। ১১০০ ফুটের ফ্ল্যাটে ঘুপচি ঘর ও শৌচালয়। ছিল না প্রশস্ত ঢোকা বেরোনোর পথ। আবাসিক বাড়িতেই নিয়মনীতির তোয়াক্কা না করে রমরমিয়ে চলছিল হোটেল ব্যবসা। 

আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়ে হোটেল সংলগ্ন এলাকায়। এই ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় এক শিশু সহ নয়জনের। মৃতদের ৮ জনই বাংলাদেশের নাগরিক।