Saturday, April 11, 2026

জয়েন্টে ১০০তে ১০০ পেয়ে নজির গড়লেন এই কিশোরী

Date:

Share post:

৭-৮ ঘণ্টা দিনে পড়াশুনা করতেন। প্রথম থেকেই দৃঢ় সঙ্কল্প ছিলেন। তাঁকে সফল হতেই হবে এই আশা ছিল বরাবরই। ইচ্ছে ছিল ১০০ তে ১০০ ই পেতে হবে। তাই প্রথমবার JEE মেইন-এর ফল আশানুরূপ না হওয়ায় দ্বিতীয় বার আবার পরীক্ষায় বসেন দিল্লির কাব্য চোপড়া। তবে দ্বিতীয়বারের ফল তাঁকে নিরাশ করেনি। বরং নম্বর শুনে উচ্ছ্বসিত হন কাব্য। কারণ দ্বিতীয়বারের প্রচেষ্টায় ৩০০-এ ৩০০ পেয়ে নজির গড়েন দিল্লির এই তনয়া।
প্রথম থেকেই মেধাবী ছিলেন কাব্য চোপড়া। তবে গতবার পরীক্ষায় ৯৯.৯৭ পার্সেন্টাইল পেয়েছিলেন। তাতে মন ভরেনি। তাই ২০২১ এ ফের JEE মেইন পরীক্ষায় বসেছিলেন তিনি। প্রস্তুতির শেষপর্বে রসায়নশাস্ত্রের ওপর জোর দিয়েছিলেন কাব্য। দীর্ঘ লকডাউনে একাধিকবার মনোবল ভেঙে গিয়েছে। কিন্তু পরিবার পাশে থাকায় হার মানেননি কাব্য।
কাব্যর বাবা পেশায় ইঞ্জিনিয়র । সবসময় মেয়েকে উৎসাহ জুগিয়েছেন তাঁর বাবা। কাব্য জানালেন, ‘বাবা কোনওদিন আমাকে মেয়ে বলে পড়াশুনোয় বাঁধা দেননি। বরং অনেক উৎসাহ জুগিয়েছেন। এক্ষেত্রে আমি অনেকটাই সৌভাগ্যবতী’। পড়াশুনা নিয়ে কাব্য জানান, ‘এখানেই শেষ নয়। জেইই অ্যাডভান্সড পরীক্ষায় সফল হয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে বম্বে আইআইটি-তে পড়তে চায়।’ আগামীদিনে মহিলারাও যাতে বিজ্ঞান নিয়ে পড়ে, সেই ছবিই দেখতে চান কাব্য চোপড়া।

Advt

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...