'৫০০ মহিলা নিখোঁজ'-এর ভুয়ো সংবাদ রটিয়ে মর্দানি ৩ সিনেমাকে হিট করার অভিযোগ দিল্লি পুলিশের

সিনেমা হিট করতে আতঙ্কের সৃষ্টি! সম্প্রতি রানি মুখোপাধ্যায়ের 'মর্দানি ৩' (Mardari 3) ছবি রিলিজ করেছে। আর তা হিট করতেই ভয়ঙ্কর রটনা! জানা গিয়েছিল, দিল্লিতে চলতি বছরের প্রথম ১৫ দিনেই ৫০০-র বেশি মহিলা নিখোঁজের সংবাদে আতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু তা কার্যত ভুয়ো বলে শুক্রবার সেই সমস্ত দাবি উড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ। পুলিশের স্পষ্ট বক্তব্য, এই তথ্য ভুয়ো এবং বাণিজ্যিক উদ্দেশ্যপ্রণোদিত।
Sponsored

আসলে কী হয়েছিল? সম্প্রতি রানি মুখোপাধ্যায় অভিনীত 'মর্দানি ৩' ছবির প্রচার শুরু হয়েছে। নারীপাচার ও নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করা এক দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। গত ১০ জানুয়ারি যশরাজ ফিল্মস ছবিটির প্রথম প্রোমো প্রকাশ্যে আনে। পুলিশের দাবি, ঠিক তার পর থেকেই প্রথমে মুম্বই এবং পরে দিল্লিতে 'শয়ে শয়ে মহিলা ও শিশু নিখোঁজ' সংক্রান্ত পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল হতে শুরু করে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স-এ ছড়িয়ে পড়া তথাকথিত 'মিসিং ডায়েরি' ঘেঁটে তদন্তে নামে দিল্লি পুলিশ। একাধিক পোস্টে 'মর্দানি ৩'-এর গল্পের সঙ্গে বাস্তব ঘটনার মিল খোঁজার দাবি করা হচ্ছিল। সেই সূত্র ধরেই পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়। আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে জেএমবি জঙ্গি বোমারু মিজানের ৮ বছরের কারাদণ্ড
Sponsored

দিল্লি পুলিশের দাবি, রাজধানী থেকে বিশাল সংখ্যক মহিলা বা নাবালিকার নিখোঁজ হওয়ার কোনও সরকারি পরিসংখ্যান তাদের হাতে নেই। এই ধরনের বিভ্রান্তিকর ও আতঙ্কজনক খবর ছড়ালে কঠোর আইনি পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করেছে পুলিশ প্রশাসন। শুক্রবার সকালে দিল্লি পুলিশের তরফে সমাজমাধ্যমে একটি বিবৃতি পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে, "কয়েকটি তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে আমরা জানতে পেরেছি, দিল্লিতে আচমকা বালিকা ও মহিলাদের নিখোঁজ বেড়ে যাওয়ার যে খবর ছড়ানো হচ্ছে, তার পিছনে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। আর্থিক লাভের জন্য ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।" বলেও সর্তক করেছে পুলিশ।
Sponsored

যদিও যশরাজ ফিল্মস-এর মুখপাত্র বিষয়টিকে অস্বীকার করে জানান, "এমন একটি সংবেদনশীল বিষয়কে এরকম চাঞ্চল্যকরভাবে উপস্থাপন? এই অভিযোগ আমরা দৃঢ়ভাবে অস্বীকার করছি। আমাদের কর্তৃপক্ষের উপর আমাদের অগাধ আস্থা আছে যে, তারা যথাসময়ে সমস্ত সত্যিটা সামনে নিয়ে আসবে।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
