Saturday, June 13, 2026

বাঁশবেড়িয়ায় প্রচারে ব্যাপক সাড়া মিমি চক্রবর্তীর

Date:

Share post:

সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্তের সমর্থনে শুক্রবার প্রচারে এলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন সকাল ১১টা নাগাদ বাঁশবেড়িয়া ফুটবল খেলার মাঠে মিমির হেলিকপ্টার নামে। সেখান থেকে গাড়িতে করে তিনি সোজা পৌঁছন বিটিপিএস টাউনশিপে। টাউনশিপ থেকে হুডখোলা গাড়িতে করে রোড শো করেন মিমি। সঙ্গে ছিলেন প্রার্থী তপন দাশগুপ্ত।
রোড শো বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের সামনে গিয়ে সমাপ্ত হয়। মন্দির সংলগ্ন মাঠে তপন দাশগুপ্তের সমর্থনে এক সভা আয়োজিত হয়। সভায় তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তকে জেতানোর জন্য আবেদন জানান অভিনেত্রী সাংসদ।

Advt

 

 

 

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...