Friday, June 26, 2026

বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেলে যান মোদি, তথ্য ও প্রমাণ চেয়ে এবার RTI

Date:

Share post:

এক ‘ঐতিহাসিক’ ঘটনা জীবনে প্রথমবার প্রকাশ্যে এনেও স্বস্তি পেলেন না তিনি৷

বাংলাদেশের মুক্তিযুদ্ধে না’কি অংশগ্রহণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুধু অংশগ্রহণই নয়, তিনি না’কি কারাবরণও করেছিলেন৷ শুক্রবার বাংলাদেশের ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে এমনই দাবি করেছেন মোদি। শুধু এটুকু বলার অপেক্ষা, সঙ্গে সঙ্গে মোদির ‘অশ্রুতপূর্ব’ দাবি ঘিরে বিতর্ক তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ‘মিম’-এর সুনামি৷

আর তার মাঝেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোদির অংশ নেওয়া এবং মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য মোদির জেলযাত্রার প্রমাণ চেয়ে তথ্য জানার অধিকার আইনে RTI হল। আবেদন করেছেন করেছেন প্রণোজিৎ দে নামে এক ব্যক্তি৷ তিনি আইনি পথে প্রধানমন্ত্রীর দফতরের কাছে মোদির কারাবরণ সংক্রান্ত তথ্য-প্রমাণ দেওয়ার আর্জি জানিয়েছেন৷

প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনে অংশ নিতে শুক্রবার দু’দিনের সফরে বাংলাদেশ গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তাঁর নানা কর্মসূচির মধ্যে ছিলো দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করা৷ সেখান থেকে যান বাংলাদেশের প্যারেড গ্রাউন্ডে, ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে৷ ওখানেই বক্তব্য পেশ করার সময় মোদি জানান, তাঁর জীবনে প্রথম আন্দোলনগুলির অন্যতম আন্দোলন হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ।

ওখানেই আবেগতাড়িত গলায় মোদি বলেন, “তখন আমার বয়স ২০-২২। আমি ও আমার বন্ধুরা ভারতে বাংলাদেশের স্বাধীনতার সত্যাগ্রহে সামিল হয়েছিলাম। তার জন্য আমার জেলে যাওয়ারও সৌভাগ্য হয়েছিল।’

আর এই বক্তব্যের পরই শুরু হয় বিতর্ক, যা আপাতত শেষ হয়েছে RTI-এ৷

Advt

Related articles

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...