Sunday, June 21, 2026

ভোটের মুখে জেলায় জেলায় হিংসার ঘটনা, ISF-TMC সংঘর্ষে আহত ৩

Date:

Share post:

পশ্চিমবঙ্গে (West Bengal) প্রথম দফা ভোটের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই জেলায় জেলায় হিংসার ঘটনা। শুক্রবার সকালে শালবনীর (Shalboni) জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এক বিজেপি কর্মী ঝুলন্ত দেহ। এরপর দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ভাঙড়ে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। গুরুতর আহত হয়েছেন ৩ জন। সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

শনিবার প্রথম দফার ভোট হবে এই জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। সুষ্ঠু ও অবাধ ভোটের লক্ষ্যে জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যসচবি ও ডিজি। কড়া ভাষায় জানিয়েছেন, “রাজ্যে ভোটে হিংসার ৫০ বছরের ট্র্যাডিশন এবার ভাঙতেই হবে। কোনও উপরওয়ালার মুখাপেক্ষী হয়ে না থেকে রুল বুক মেনে ব্যবস্থা নিতে হবে।” কিন্তু তাতেও কাজ হচ্ছে না। হিংসার ঘটনা অব্যাহত।

আরও পড়ুন-ভোটের মুখে শালবনীতে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

জানা গিয়েছে, ভাঙড় (Bhangar) বিধানসভার কাশীপুর থানার মাঝেরহাট গ্রামে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ISF এবং TMC-র কর্মীদের সংঘর্ষে জড়ায়। বৃহস্পতিবার রাতে শুরু হয় সংঘর্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কাশীপুর থানার বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনার জেরে ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ-ই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advt

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...