Sunday, June 21, 2026

তুফানগঞ্জের কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল

Date:

Share post:

তৃণমূলের পর কংগ্রেস৷

রাজ্যে চতুর্থ দফার নির্বাচনের জন্য দাখিল করা প্রার্থীদের মনোনয়নের মধ্যে ৫ টি বাতিল হয়েছে। আর বাতিল (cancelled) হওয়া মনোনয়নের মধ্যে রয়েছে তুফানগঞ্জ কেন্দ্রের কংগ্রেস (congress) প্রার্থী দেবেন্দ্রনাথ বর্মণের মনোনয়ন৷ ওই আসনে আর কংগ্রেস প্রার্থী থাকছেনা৷ এই প্রার্থী নিয়েই কংগ্রেসের কোন্দল প্রকাশ্যে এসেছিল৷ এছাড়াও লোক জনশক্তি পার্টি সহ আরও ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে৷ মোট ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন৷

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, চতুর্থ পর্বের ভোটের জন্য মোট ৩৮২টি মনোনয়ন পত্র জমা পড়ে৷ পরীক্ষা করে দেখার পর ৫ টি মনোনয়ন বাতিল হওয়ায়, এখন চতুর্থ পর্বে মোট প্রার্থীর সংখ্যা ৩৭৭ জন৷ চতুর্থ পর্বে ৪৪টি বিধানসভা আসনে আগামী ১০ এপ্রিল ভোট নেওয়া হবে৷

প্রসঙ্গত, আগেই পুরুলিয়ার জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল হয়৷ কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় বিতর্ক৷ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেতে হয় তৃণমূলকে৷ ফলে, পুরুলিয়ার জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্তই বহাল থাকে৷ ওই আসনে তৃণমূল আর কোনও প্রার্থী দিতে পারেনি৷ এক নির্দল প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল৷

Advt

 

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...