Tuesday, June 9, 2026

পদ্ম -মেহেন্দি পরিয়ে অভিনব জনসংযোগ বিজেপির

Date:

Share post:

মেহেন্দির রংয়ে দুই হাত রাঙাতে কমবেশি সব মহিলাই ভালোবাসেন। আর মহিলাদের এই পছন্দের উপর ভরসা করে অভিনব পন্থায় জনসংযোগ শুরু করেছে বিজেপি। বিজেপির এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সবার হাতে পদ্ম ফুল’। বর্ধমানের কাটোয়া শহরে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের হাতে মেহেন্দি পরিয়ে আসছেন।

মেহেন্দি নকশা কিন্তু শুধু পদ্মফুল। দুই হাতে মেহেন্দি দিয়ে এঁকে দেওয়া হচ্ছে পদ্ম। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে পাঁচ জন মহিলাকে নিয়ে একটি দল তৈরি করা হয়েছে। এই ছোট ছোট দল গুলি কাটোয়া শহরের প্রতিটি বাড়িতে গিয়ে মেহেন্দি পরানোর প্রস্তাব দিচ্ছেন। কাউকেই জোর করা হচ্ছে না। যিনি স্বেচ্ছায় হাতে পদ্ম আঁকতে রাজি হচ্ছেন, তাকেই মেহেন্দি পরিয়ে দেওয়া হচ্ছে।

Advt

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...