Tuesday, March 17, 2026

জলাশয় থেকে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ, চাঞ্চল্য পাড়ুইয়ে

Date:

Share post:

রাজ্যের প্রথম দফা নির্বাচনের দিনই অশান্তি ছড়াল বীরভূমের পাড়ুইয়ে। বীরভূমের পাড়ুইয়ের মঙ্গলডিহি গ্রামে পুকুর থেকে উদ্ধার হল তৃণমূলকর্মীর দেহ। তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মীকে খুন করে পুকুরে ফেলে দিয়েছে বিজেপি। রাজনৈতিক ভাবে বিজেপি লড়াই করতে না পেরে হিংসার পথ বেছে নিচ্ছে। যদিও তৃণমূলের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের বক্তব্য, তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় ঘটছে এরকম ঘটনা।

শনিবার পাড়ুইয়ের মঙ্গলডিহি গ্রামের একটি জলাশয়ে ওই মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। মৃতদেহটি দেখার পরেই পাড়ুই থানায় খবর দেন গ্রামবাসীরা। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম নাকান বাগদি। তিনি তৃণমূলকর্মী বলেই পরিচিত। শনিবার সকাল থেকেই তিনি নিখোঁদ ছিলেন বলে গ্রামবাসীদের সূত্রে খবর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এই ঘটনার জন্য বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। বিজেপির লোকেরাই জলে ডুবিয়ে হত্যা করেছে ওই তৃণমূল কর্মীকে। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন- শেষপর্যন্ত মুর্শিদাবাদের মাত্র ২ আসনে লড়বে AIMIM, জানালেন ওয়েইসি

Advt

 

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...