Friday, June 26, 2026

আইলিগ চ‍্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি

Date:

Share post:

আইলিগ( I-league) চ‍্যাম্পিয়ন হলো গোকুলাম কেরালা এফসি( gokulam kerala fc) । প্রথমবার এই খেতাবের স্বাদ পেল তারা। শনিবার পিছিয়ে থেকে ট্রাউ এফসিকে( trau fc) হারিয়ে আইলিগ চ‍্যাম্পিয়ন হল গোকুলাম। ম‍্যাচের ফলাফল ৪-১। এই জয়ের ফলে ১৫ ম‍্যাচে ২৯ পয়েন্ট এ শেষ করল তারা।

ম‍্যাচের প্রথম থেকেই আক্রমণে ঝাপায় দুদল। ম‍্যাচের ২৪ মিনিটে গোল করে ট্রাউকে এগিয়ে দেন বিদ‍্যাসাগর সিং। এরপর ম‍্যাচের ফেরার চেষ্টা চালায় গোকুলাম। কিন্তু প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় গোকুলাম। দ্বিতীয়ার্ধে ট্রাউকে দাঁড়াতেই দেয়নি গোকুলাম। ম‍্যাচের ৭০ মিনিটে গোল করে সমতা ফেরান শারিফ মুখাম্মদ। এরঠিক চারমিনিটের ব‍্যবধানে গোকুলামকে ২-১ গোলে এগিয়ে দেন এমিন বেনি। ৭৭ মিনিটে ৩-১ করেন ডেন্নি অন্টুই। ম‍্যাচের ইনজুরি টাইমে গোকুলামের হয়ে চতুর্থ গোলটি করেন পরিবর্ত নামা ফুটবলার মহম্মদ রশিদ। এই জয়ের ফলে প্রথমবার আইলিগ খেতাব ঘরে তুলল গোকুলাম কেরলা এফসি।

আরও পড়ুন:আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল কেকেআর, দলে যোগ দিলেন হরভজন

Advt

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...