Saturday, June 20, 2026

রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল, AIIMS-এ স্থানান্তরিত করা হয়েছে

Date:

Share post:

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানাচ্ছেন চিকিৎসকরা। শনিবার হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, তাঁকে দিল্লির এইমস হাসপাতালে(AIIMS Hospital) স্থানান্তরিত করার কথা। আজ সেনা হাসপাতালের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, “শুক্রবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রপতি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।”

উল্লেখ্য, শুক্রবার সকালে আচমকাই বুকে ব্যথা শুরু হওয়ায় দিল্লি সেনা হাসপাতালে (Delhi Army Hospiatl) ভর্তি করা হয়েছিল রাষ্ট্রপতিকে। বিকেলে সেনা হাসপাতালের তরফে বুলেটিন প্রকাশ করে বলা হয়, সকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর রুটিন চেক-আপ করা হয়েছে। আপাতত চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন। শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে।

আরও পড়ুন-করোনার আরও এক টিকা ‘কোভোভ্যাক্স’-এর ট্রায়াল শুরু হল ভারতে

তাঁর অসুস্থতার খবর পেয়ে শুক্রবার বাংলাদেশ (Bangladesh) থেকেই খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এরপর টুইট করে মোদি জানান, রাষ্ট্রপতি-পুত্রের সঙ্গে তাঁর কথা হয়েছে। গতকাল রাতেই কোবিন্দকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন। পরে তিনি টুইট করে বলেন, “মেডিক্যাল টিমের তরফে জানানো হয়েছে রাষ্ট্রপতি সুস্থই রয়েছেন।”

Advt

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...