Saturday, June 20, 2026

টেপের পাল্টা টেপ: তৎকাল বিজেপি নেতার অডিও প্রকাশের চ্যালেঞ্জ কুণালের

Date:

Share post:

কোনরকম সর্বদলীয় বৈঠক ছাড়াই এবারের নির্বাচনে বুথকর্মী বসানোর নিয়মে বদল এনেছে নির্বাচন কমিশন(election commission)। কমিশনের নতুন নিয়ম অনুযায়ী বুথকর্মী হতে গেলে সেই বুথের বাসিন্দা হওয়াটা আর বাধ্যতামূলক নয়। কোনরকম আলোচনা ছাড়া এই নিয়ম বদলের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। শনিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন ডেরেক ও’ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukherjee) ও কুণাল ঘোষ(Kunal Ghosh)। সরাসরি অভিযোগ তোলা হলো শুধুমাত্র বিজেপি সুবিধা করে দিতেই এই নিয়ম লাগু করা হয়েছে। পাশাপাশি কাদের আলোচনার ভিত্তিতে কমিশনের তরফে এই নিয়ম লাগু করা হয়েছে তার অডিও ক্লিপ প্রকাশ করা হবে বলেও এদিন জানিয়ে দেন কুণাল ঘোষ।

বিজেপির আবেদনের ভিত্তিতে বুথকর্মী নিয়মে বদলের বিরোধিতা করে এদিন সাংবাদিক বৈঠক করা হয় তৃণমূলের তরফে। সেখানেই কুনাল ঘোষ বলেন, ‘কারা আলোচনা করেছিলেন? কেন্দ্রীয় সরকারকে বলে প্রভাব খাটিয়ে তারপরে ইলেকশন কমিশনকে দিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিতে? আপনারা একটু অপেক্ষা করুন পরের টেপটা না হয় আমাদের তরফ থেকে প্রকাশ করা হবে।’ এরপরই তিনি বলেন, ‘এই আলোচনাটা করেছিলেন মুকুল রায় ও শিশির বাজোরিয়া।’ শীঘ্রই সেই অডিও টেপ আপনারা পেয়ে যাবেন বলে জানান কুনাল ঘোষ। পাশাপাশি, বুথকর্মীর নিয়ম বদল প্রসঙ্গে কমিশনকে তোপ দাগার পাশাপাশি কুনাল ঘোষ বলেন, শুধুমাত্র বিজেপির দেউলিয়া রাজনীতির কারণেই এই নিয়ম আনা হয়েছে। ওদের বুথে বসানোর লোক নেই। তাই বুথ কর্মীর নিয়ম বদলে বাইরে থেকে লোক এনে এইসব করছে। একইসঙ্গে কমিশন যদি এই নয়া নিয়ম বদল না করে এ ক্ষেত্রে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেন সুব্রত মুখোপাধ্যায়।

Advt

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...