Saturday, April 4, 2026

করোনায় আক্রান্ত সচিন তেন্ডুলকর, টুইট করে নিজেই জানালেন তিনি

Date:

Share post:

করোনায় ( corona) আক্রান্ত সচিন তেন্ডুলকর( sachin Tendulkar)। শনিবার টুইট করে নিজেই জানালেন একথা। শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টারের। এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সচিন।

এদিন টুইট করে সচিন বলেন,” করোনাকে দূরে সরিয়ে রাখার জন্য আমি সমস্ত রকম নিয়ম মেনে চলেছি। নিয়মিত পরীক্ষা করাচ্ছি। শরীরে মৃদু উপসর্গও দেখা দিয়েছে। তবে বাড়ির বাকি সদস্যদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।  এই মুহূর্তে আমি হোম কোয়ারেন্টাইনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মতো যাবতীয় নিয়ম মেনে চলছি। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও। ”

এরপাশাপাশি সচিন বলেন, “এই সময় আমাকে যারা সাহায্য করছেন, সেই সব স্বাস্থ্যকর্মীদের আমি ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই সেই সব শুভাকাঙ্ক্ষীদের যারা আমার এবং গোটা দেশের পাশে আছেন। সবাই ভাল থাকুন।”

কিছুদিন আগে রোড সেফটি চ‍্যাম্পিয়নশিপে চ‍্যাম্পিয়ন হয় ভারতীয় লেজেন্ডস। সেখানে ব‍্যাট হাতে দুরন্ত খেলেন সচিন তেন্ডুলকর।

আরও পড়ুন:সেমিফাইনালে সাইনা, চ‍্যাম্পিয়ন হওয়া লক্ষ‍্য তাঁর

Advt

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...