Sunday, April 5, 2026

নিয়ম ভেঙে শাড়ি পরে জামুড়িয়ার কোলিয়ারিতে সায়নী

Date:

Share post:

বিধানসভা ভোটের প্রচারে কার্যত ঝড় তুলেছেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ (Sayani Ghosh)। রাস্তায় নেমে বয়স্কদের আশীর্বাদ নিচ্ছেন কখনও আবার কচিকাঁচাদের কোলে তুলে নিচ্ছেন। যেখানেই যাচ্ছেন মানুষের ভিড় সেখানে উপচে পড়ছে। কিন্তু একী করলেন অভিনেত্রী। নিয়ম ভেঙে শাড়ি পরেই জামুড়িয়ার কোলিয়ারিতে ঢুকে পড়লেন সায়নী।

প্রত্যেক দিনের মতোই শুক্রবারও তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন সায়নী। তারপর নিজের বিধানসভা কেন্দ্র ছেড়ে জামুরিয়ার পিউর সিয়ারশোল কোলিয়ারিতে চলে যান তৃণমূলের তারকা প্রার্থী। স্রেফ এলাকার কচিকাঁচা বা শ্রমিকদের সঙ্গে কথা বলেই ক্ষান্ত হননি, শাড়ির পরেই কোলিয়ারির ভিতরে ঢুকে পড়েন সায়নী। সায়নীর মাথায় ছিল হেলমেট। কিন্তু শাড়ি পরে এভাবে কোলিয়ারিতে যাওয়ার নিয়ম নেই। তার উপর,সেই কোলিয়ারিটি আবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নয়, সেটি জামুরিয়ায়।

আরও পড়ুন-কেশিয়াড়িতে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ

এই বিষয় আসানসোল দক্ষিণের তৃণমূল ব্লক সভাপতি দেবনারায়ণ দাস বলেন, ‘আমার বিধানসভা এলাকায় এমন কোনও ঘটনা ঘটেনি, জামুরিয়ায় হয়েছে। এই বিষয়ে কিছু বলতে পারব না’।

Advt

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...