গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই ভাঙন প্রবণ এলাকায় নদী নিয়ে কোনও উন্নয়নমূলক পদক্ষেপ যে কেন্দ্রের সরকার নেয় না, তা বিগত কয়েক বছর ধরে প্রমাণিত। কেন্দ্রীয় সহযোগিতা না মেলায় কীভাবে গঙ্গা ও অন্যান্য নদীর ভাঙনে (river erosion) সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা যায়, তা নিয়ে পদক্ষেপ নিয়েছে বাংলার রাজ্য সরকার। সামশেরগঞ্জের নির্বাচনী জনসভায় সেই পরিসংখ্যান পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর (Amit Shah) জবাব চাইলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।
Sponsored

কেন্দ্রের সরকারের কারণে কীভাবে ক্ষতির মুখে বাংলার মানুষ তা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, ভগবানগোলা, লালগোলা গঙ্গা নদীভাঙনের এলাকায় পড়ে। ফরাক্কা ব্যারেজ কেন্দ্রের সরকারের অধীনে। ফরাক্কা ব্যারেজকে (Farakka Barrage) আপনারা কেন ড্রেজিং (dredging) করেন না। পলি জমে জমে আজ জল ধারণের ক্ষমতা কমে গিয়েছে। ফলে প্রতি বছর বন্যা হচ্ছে। সেই সঙ্গে তিনি যোগ করেন, সামশেরগঞ্জের (Samsherganj) প্রতাপগঞ্জ, লোহাপুর, ধানগড়া গ্রামগুলো ভাঙনের মুখে আছে। অনেক মানুষের জমি চলে যায় নদীর তলায়। জীবন চলে যায়। বাড়ি চলে যায়। আমরা তাঁদের অনেক সাহায্য করি। কিন্তু কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও কিছু করেনি।
কেন্দ্র যখন নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ, সেখানেই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই উদ্যোগের উল্লেখ করে মমতা দাবি করেন, নদীর গতি রোধ করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমরা একটা নদীবন্ধন প্রকল্প নিয়েছি। যেটা গবেষণা করছি গবেষকদের দিয়ে, যাতে আগামীদিন এর বিকল্প কী হতে পারে সেদিকে আমরা নজর দেব। গঙ্গা ভাঙন পরিকল্পনা আগে দিল্লির হাতে। বন্যা নিয়ন্ত্রণ, গঙ্গা রিভার কমিশন - কিছু করে না। ভোট চাওয়া ছাড়া।
আরও পড়ুন : মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর
নির্বাচনের আগে শুধুমাত্র ভোট নিতে বাংলায় এসে থাকার দাবি করছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অথচ বাংলার মানুষের বিপদে কোথাও নেই শাহ। সামশেরগঞ্জের সভা থেকে সেই অমিত শাহকে (Amit Shah) তোপ মমতার (Mamata Banerjee)। তিনি দাবি করেন, গঙ্গা ভাঙনে লোক মরে গেলেও তোমার দেখা নাই। ফারাক্কা ব্যারেজ ড্রেজিং করার জন্য তোমার দেখা নাই।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
Just now

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
1h ago

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
3h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
3h ago
More from শিরোনাম
View All →
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
19h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
22h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
