Saturday, April 4, 2026

রঙের উৎসবে মাতল রাজ্যবাসী

Date:

Share post:

আজ দোলপূর্ণিমা। লাল-হলুদ-সবুজ আবীরে মেখে বসন্তকে আহ্বান জানাবে বঙ্গবাসী। বাঙালীর কাছে দোল পূর্ণিমা মানে রঙের উৎসব। বসন্তের এই উৎসবের মধ্যে কোনও রাজনীতির কোনও ভেদাভেদ নেই। তবে করোনার জন্য এবছর রঙের উৎসবে খানিকটা হলেও ভাটা পড়েছে। কারণ ফের চোখ রাঙাচ্ছে করোনা।


ওঁকে গৃহবাসী খোল দ্বার খোল , লাগল যে দোল….। রবীন্দ্রনাথের এই গানটি শুনলেই বসন্তের এই দিনটি উৎসবের মতো মনে হয়। কবিগুরুর কাছেও দোল বসন্ত উৎসবের মতোই পালিত হত। দোলপূর্ণিমার দিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আবাসিকদের নিয়ে রঙের ডালা সাজিয়ে অত্যন্ত ধুমধামের সঙ্গে দিনটি পালিত হত। উৎসবে জনসমাগমও হত। কবিগুরুর অবর্তমানেও বসন্ত উৎসব ঠিক একইভাবে পালিত হত। কিন্তু এবছর আশ্রমের আবাসিকদের নিয়ে দোলপূর্ণিমার আগেই দিনটি পালিত হয়েছে। বর্তমান উপাচার্যের কথায় করোনার মত অতিমারির সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্যদিকে রবীন্দ্রভারতীতেও বসন্ত উৎসব বেশ ধুমধামের সঙ্গেই পালিত হয়।


ফাগুনের শেষবেলাতে ‘রাঙিয়ে দিয়ে যাও যাও, যাও গো এবার যাওয়ার আগে’… এই রঙ ভালোবাসার মানুষের গালে লাল আবীর মাখিয়ে তাঁর হাতকে আরও শক্ত করে ধরার আর্জি। এই রঙ কচিকাঁচাদের আনন্দের অঙ্গ। এই রঙ বড়দের পায়ে প্রণাম করে আশীর্বাদ চাওয়ার প্রতীক। বন্ধুদের কাছে এই রঙ বন্ধুত্বের অঙ্গ। বসন্ত মানেই সৌহার্দ্য, বসন্ত মানেই প্রেম, বসন্ত মানেই ভালোবাসা, বসন্ত মানেই পলাশ রাঙা দিনে, তোমার কাছে ঋণী।

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...