Wednesday, April 15, 2026

আইপিএলে নতুন নিয়ম, বিসিসিআই সূত্রে খবর

Date:

Share post:

আইপিএলে ( Ipl) আসছে নতুন নিয়ম। আম্পায়ারের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না আইপিএল( ipl)। এমনটাই জানা যাচ্ছে বিসিসিআই( bcci)  সূত্র থেকে। এক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের কাছে যাওয়া কোনও আবেদন সম্পূর্ণ ভাবে তাঁর সিদ্ধান্তের ওপরেই নির্ভর করবে। ২০২১  আইপিএল থেকে এই নতুন নিয়ম চালু করা হবে বলে খবর।

ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের সময় মাঠের আম্পায়ারের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিসিসিআই  তরফে এই বিষয় আলোচনা করা হয়। সেই অনুযায়ী আইপিএলের নিয়মে পরিবর্তন করা হল।

বিসিসিআই সুত্রে বলা হয়েছে, “অনেক সময় মাঠের আম্পায়ারের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্ত বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ বারের আইপিএল-এ শর্ট রানের ক্ষেত্রেও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তকেই মান্যতা দেওয়া হবে। ”

এরপাশাপাশি নতুন নিয়ম অনুযায়ী মাঠের আম্পায়ারের ডাকা নো বলের সিদ্ধান্তও বদলে দিতে পারেন তৃতীয় আম্পায়ার। তাঁর হাতে সেই ক্ষমতাও তুলে দিচ্ছে বোর্ড।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt

Related articles

নববর্ষের সকালেই রাজ্যপালের ‘পরিবর্তন’ বার্তা! পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...

সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় সাফল্যের নিরিখে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে মেয়েরা। কৃতী ছাত্রছাত্রীদের...

ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর...