Tuesday, June 16, 2026

ফের রক্তাক্ত মায়ানমার, সেনার গুলিতে মৃত ৯১

Date:

Share post:

মায়ানমারে(Myanmar) সেনা অভ্যুত্থানের(military coup) পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে ক্রমশ। প্রতিবাদীদের থামাতে ফের একবার সেনার গুলিতে মৃত্যু(death) হল ৯১ জন সাধারণ নাগরিকের। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখানে মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি রাজধানী ইয়াঙ্গনে এবং সাগায়েং শহরে মৃত্যু হয়েছে ৭ জন ও ১৩ জনের।

আরও পড়ুন:ভূ-স্বর্গে ফের গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি, শহিদ এক জওয়ান

ভয়াবহ এই মৃত্যু মিছিলের মাঝেই মায়ানমারের নাওপিদাওয়ে হয় সেনা কুচকাওয়াজ। এরপর এক সরকারি চ্যানেলে বিবৃতি দিয়ে জেনারেল মিন আং হ্ল্যাং জানান দেশের গণতন্ত্র রক্ষার জন্য সেনাবাহিনী গোটা দেশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চায়। তবে সামরিক শাসনে যখন অগণিত প্রাণ ঝরে যাচ্ছে মায়ানমারে ঠিক সেইসময় সেনাবাহিনী কুচকাওয়াজ ও শক্তি প্রদর্শন আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তুলেছে। পাশাপাশি, সেনা আধিকারিকদের তরফে এদিন ফের জানানো হয়েছে পাহাড়প্রমাণ দুর্নীতি ও বেআইনি কার্যকলাপ এর জন্যই নির্বাচিত সরকার ভেঙে দেওয়া হয়েছে। একইসঙ্গে জেনারেল মিন প্রতিশ্রুতি দিয়েছেন শীঘ্রই দেশে সাধারণ নির্বাচন হবে পাশাপাশি অতীতের গণহত্যার কথা স্মরণ করিয়ে প্রতিবাদীদের মাথায় গুলি করে শান্ত করার হুমকি দেওয়া হয়েছে মিনের তরফে।

Advt

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...