Saturday, June 27, 2026

১৪ বছরের অভিনয় জীবনে প্রথম বায়োপিক, ‘গোলন্দাজ’ নিয়ে উৎসাহী দেব

Date:

Share post:

সবেমাত্র শেষ হয়েছে প্রথম দফা। সামনে আরও সাতদফা ভোট বাকি। তাই ভীষণ ব্যস্ত টলিউডের অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। তবে চরম ব্যস্ততার মাঝেও মাঠের লড়াইয়ের ছবি পোস্ট করলেন অভিনেতা। যেখানে ব্রিটিশ শাসিত ভারতে ফুটবল দিয়ে সাফল্যের ইতিহাস রচনার ছোট্ট একটি ঝলক চোখে পড়ল। পোস্টারটি শেয়ার করে দেব লিখেছেন, “সেলুলয়েডে ভারতীয় ফুটবলের জনক শ্রী নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর (Nagendra Prasad Sarbadhikari) চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। এটাই আমার কেরিয়ারের প্রথম কোনও বায়োপিকে কাজ। আশা করি ছবিটি আপনাদের আবেগতাড়িত করবে, ঠিক যেভাবে এই কিংবদন্তি ব্রিটিশদের নাড়িয়ে দিয়েছিলেন।”


ছবিতে নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় অভিনয় করেছেন দেব। তাঁর কথায় এটি একটি মাল্টি ডায়ামেনশনাল চরিত্র। মাত্র ১০ বছর বয়সে ময়দানে গোরা সৈন্যদের ফুটবল খেলা দেখে আকৃষ্ট হয়েছিলেন এই বাঙালি। নগেন্দ্রপ্রসাদের শারীরিক গড়নের রেফারেন্স হিসেবে ছবির পরিচালক, ধ্রুবর কাছে যদিও তাঁর কম বয়সের একটা ছবি ছিল, তবে পিরিয়ডিক ড্রামায় সেরকম চেহারা জীবন্ত করে তোলা কিন্তু খুব সহজ ছিল না। তবে ১৪ বছরের অভিনয়ের জীবনে প্রথম বায়োপিক করার নেশায় সেই চ্যালেঞ্জ নেন দেব। এমনি ভাষা আয়ত্ত করার জন্য দেবকেও বেশ কয়েকটা ওয়ার্কশপ করতে হয়েছিল। দেব কোনওদিন ফুটবল খেলেননি, অথচ ভারতীয় ফুটবলের জনকের ভূমিকায় অভিনয় করতে যথেষ্ট কসরত করতে হয়েছে তাঁকে।
‘গোলন্দাজ’ ছবিটি গত বছর ১৫ই আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল । ছবিটির পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। কিন্তু করোনা আবহে ছবি মুক্তির দিন পিছিয়ে যায়। দেশপ্রেমের এই ছবি চলতি বছর স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পেতে চলেছে। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় জার্সি গায়ে ধরা দিতে চলেছেন দেব। আর তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ইতিমধ্যেই মুক্তিপ্রাপ্ত পোস্টার ঘিরে টলিউড সুপারস্টারের অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা।

Advt

Related articles

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...