Friday, April 3, 2026

দিল্লিতে পার্কের ভিতরে ঝুলন্ত অবস্থায় বিজেপি নেতার দেহ উদ্ধার

Date:

Share post:

ফের বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির সুভাষনগরে। সেখানকার একটি পার্কের মধ্যে বিজেপি (BJP) নেতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধেয় স্থানীয় বাসিন্দারা দিল্লি বিজেপির প্রাক্তন সহ-সভাপতি গুরবিন্দর সিং বাওয়া’র (Gurvinder Singh Bawa) মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

৫৮ বছর বয়সী গুরবিন্দর সিং বাওয়ার দেহটি দিল্লির সুভাষনগর এলাকায় অবস্থিত একটি পার্কের ভিতরে এক লেকের ধারে গ্রিল থেকে ঝুলতে দেখা গিয়েছে। এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দিলে জানা যায় দেহটি বিজেপি নেতার। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, আত্মহত্যা করেছেন গুরবিন্দর সিং বাওয়া। সূত্রের খবর, গার্হস্থ্য অশান্তিতে ভুগছিলেন তিনি। আর তার থেকেই তিনি আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের পরই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

আরও পড়ুন-‘মোদিজি জনপ্রিয়, কিন্তু দিদির থেকে বেশি নন’, জানালেন প্রশান্ত কিশোর

একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, “আমরা এই ঘটনা সম্পর্কে সন্ধে ৬ জানতে পেরেছি। তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বাওয়ার ছেলে ঈশ্বরেন্দ্র সিং পরে পার্কে এসে লাশটি শনাক্ত করেন। ” প্রবীণ বিজেপি নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দলীয় বর্ষীয়ান নেতারা। গুরবিন্দর পেশায় রাজনীতির পাশে আইনজীবী হিসেবেও কাজ করতেন। প্রসঙ্গত, সম্প্রতি হিমাচলপ্রদেশের মান্ডির সাংসদ রামস্বরূপ শর্মার আত্মহত্যায় মৃত্যুর কথা জানা গিয়েছিল।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...