Friday, April 3, 2026

করোনায় আক্রান্ত হরমনপ্রীত কৌর, ইরফান পাঠান

Date:

Share post:

করোনায় ( corona) আক্রান্ত হরমনপ্রীত কৌর( harmanpreet kaur) জ্বর আসা সোমবার করোনা টেস্ট করান তিনি। মঙ্গলবার  করোনার রিপোর্ট পজেটিভ আসে হরমনপ্রীতের।

এক সংবাদ সংস্থাকে হরমনপ্রীতের ঘনিষ্ঠ জানান,” বাড়িতে নিভৃতবাসে রয়েছে হরমনপ্রীত। সোমবার করোনা পরীক্ষা করিয়েছিল হরমনপ্রীত। মঙ্গলবার সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। গত চার দিন ধরে জ্বর রয়েছে ওর। সেই জন্য পরীক্ষা করা হয়। অন্য কোনও শারীরিক সমস্যা নেই। কিছু দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।”

কিছুদিন আগে চোটের কারণে  দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে যান হরমনপ্রীত। দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন বহুবার করোনা পরীক্ষা করানো  হয়েছে ক্রিকেটারদের । সেই সময় ফল নেগেটিভ আসায় মনে করা হচ্ছে সিরিজের পরেই করোনা সংক্রমিত হয়েছেন হরমনপ্রীত।

এদিকে সচিন তেন্ডুলকর, উইসুফ পাঠানের পর করোনায় আক্রান্ত হলেন ইরফান পাঠান। সোমবার রাতে নিজেই টুইট করে জানান তিনি। এদিন ইরফান টুইট করে লেখেন, “আমি করোনা আক্রান্ত, তবে কোনও উপসর্গ নেই। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি আমি। শেষ কিছু দিনে যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদেরকে অনুরোধ পরীক্ষা করিয়ে নিন। সবাই মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। সবাই সুস্থ থাকুন এই কামনা করি।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...