Wednesday, June 24, 2026

নন্দীগ্রাম আন্দোলন নিয়ে হঠাৎ সরব বামেরা, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন কমলেশ্বরের

Date:

Share post:

পয়লা এপ্রিল ভোট নন্দীগ্রামে (Nandigram)। হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। ভোট প্রচারে গিয়ে ১৪ বছর আগের নন্দীগ্রাম আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি করেন তৃণমূল সুপ্রিমো। তিনি অভিযোগ করেন, ২০০৭-এর ১৪ মার্চে নন্দীগ্রামে (Nandigram) পুলিস ঢোকার কথা জানতেন শিশির অধিকারী (Sisir Adhikari) ও শুভেন্দু। সিপিআইএম নয়, নন্দীগ্রামে পুলিস ঢোকার দায় অধিকারী পরিবারের দিকে ঠেলে দেন মমতা। পাল্টা শিশির অধিকারী দাবি করেন, সেদিন যা হয়েছিল সব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছিল। এই তরজা নিয়ে যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি, তখন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিলেন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,
“সব কিছু জেনেও তা হলে এতদিন আপনি চুপ করে ছিলেন কেন?”
এরপরেই পরপর প্রশ্ন করেন কমলেশ্বর। তিনি লেখেন,
• সেদিন বাধা দেননি কেন?
• এ কথা জানা সত্ত্বেও এতদিন তাঁকে বা তাঁদের শাস্তি দেননি কেন?
• বামপন্থীদের গণহত্যাকারী বলেছিলেন কেন?
• এই গণহত্যার জন্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দায়ী করেছিলেন কেন?

আরও পড়ুন-গঙ্গাবক্ষে মদনের সঙ্গে রঙের উৎসবে পায়েল-তনুশ্রী-শ্রাবন্তী, কটাক্ষ শ্রীলেখার

এবার বিধানসভা ভোটে সবার নজর নন্দীগ্রামে। তার উপর স্বয়ং তৃণমূল সুপ্রিমো নন্দীগ্রামে গিয়ে আন্দোলন নিয়ে যে মন্তব্য করেছেন তার জেরে সরগরম রাজ্য রাজনীতি। হঠাৎ করে যেন অক্সিজেন পেয়েছে বামেরা। তার প্রেক্ষিতেই বামপন্থী চিত্রপরিচালকের এই পোস্ট। তবে শাসকদলের মতে, এসব বিতর্ক তৈরি করে সংযুক্ত মোর্চা সমর্থিত নন্দীগ্রামের বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের পালে হাওয়া টানতে পারবে না বামেরা।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...