Wednesday, June 24, 2026

করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল অবস্থা দিল্লি-কর্নাটকের

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে এ দেশেও। যার জেরে টালমাটাল অবস্থা দেশের বিভিন্ন রাজ্যে। মহারাষ্ট্র ছা়ড়াও বেশ কয়েকটি রাজ্যে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯০১।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, মঙ্গলবার দেশের দৈনিক সংক্রমণ সোমবারের তুলনায় অনেকটাই কম। সোমবার তা ছিল ৬৮ হাজার মতো। মঙ্গলবার তা কমে হয়েছে ৫৬ হাজার ২১১। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ২০ লক্ষ ৯৫ হাজার ৮৫৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৭ লক্ষ ৮৫ হাজার ৮৬৪ জনের। আগের ৫-৬ দিন দেশে করোনা পরীক্ষা হয়েছিল প্রায় ১০-১১ লক্ষ মানুষের।
দেশের মধ্যে নতুন আক্রান্ত সবথেকে বেশি মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৬৪৩ জন। মুম্বই শহরেও রোজ আক্রান্ত হচ্ছেন ৫-৬ হাজার মানুষ। কোভিডের জেরে পরিস্থিতি খারাপ হচ্ছে কর্নাটকে। সেখানে রোজ নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯২ জন। এর মধ্যে বেঙ্গালুরুর পরিস্থিতি সবথেকে খারাপ। গত ১৪ দিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯২১ জন। একই অবস্থা পাঞ্জাবে। সেখানেও দৈনিক সংক্রমণ বাড়তে বাড়তে ৩ হাজারের কাছে পৌঁছে গিয়েছে। তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাতেও পরিস্থিতির অবনতি হয়েছে গত এক সপ্তাহে। গত ২৪ ঘণ্টায় এই তিন রাজ্যে নতুন সংক্রমণ হয়েছে ২ হাজারের বেশি। হরিয়ানা, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশে তা প্রায় এক হাজার ছুঁইছুঁই। একই চিত্র উত্তরপ্রদেশেও।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...