Friday, April 3, 2026

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত জলপাইগুড়ির জওয়ান

Date:

Share post:

কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হল ধূপগুড়ির বাসিন্দা জওয়ান জগন্নাথ রায়ের। সোমবার সন্ধে ছ’টা নাগাদ মৃত্যু হয় ওই জওয়ানের। সেনাবাহিনীর পক্ষ থেকে এদিন রাতেই তার পরিবারকে মৃত্যু সংবাদ জানিয়ে দেওয়া হয় । গত ২৫শে মার্চ কাশ্মীরের অবন্তিপুরা সেক্টরে সিআরপিএফ জওয়ানদের কনভয় লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় জলপাইগুড়ির ধুপগুড়ির বাসিন্দা জগন্নাথ রায়কে 

কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন ৩৩ বছরের এই বাঙালি জওয়ান। জগন্নাথের মৃত্যুর খবরে তাঁর পশ্চিম শালবাড়ির বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। জগন্নাথের বাবা গত হয়েছেন কয়েক বছর আগেই। বাড়িতে বৃদ্ধা অসুস্থ মা আছেন। আছেন জগন্নাথের স্ত্রী ও এক শিশুপুত্র । এছাড়াও দাদা-বৌদি এবং এক ভাইপো থাকেন ওই বাড়িতে। পরিবারের ছোট ছেলের আকস্মিক প্রয়াণে শোকে বিহ্বল গোটা পরিবার ।

Advt

Advt

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...